Tuesday, May 26, 2026

প্রার্থীর আকাল? গড়বেতায় বামপ্রার্থী ছোট আঙারিয়া গণহত্যায় অভিযুক্ত তপন ঘোষ

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের  (West Bengal Assembly Election 2026) দামামা বেজে গিয়েছে। শাসকদল তৃণমূল সব আসেন প্রার্থী ঘোষণা করে দিলেও পিছিয়ে আছে বিরোধীরা। বিজেপির দুটি ও বামেদের তিনটি প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। এখন প্রার্থী ঘোষণা করতে পারেনি কংগ্রেস। এই পরিস্থিতিতে বামেদের প্রার্থী তালিকায় খুনে অভিযুক্তর নাম! যা নিয়ে কটাক্ষ করছে বিরোধীরা। তাহলে কি প্রার্থী খুঁজে না পেয়েই ছোট আঙারিয়া গণহত্যায় অভিযুক্ত তপন ঘোষকে (Tapan Ghosh) পশ্চিম মেদিনীপুরের গড়বেতা (Garhbeta) আসনে ফের প্রার্থী করেছে বামেরা?

সোমবার তৃতীয় দফায় রাজ্যের আরও ১৫টি বিধানসভা আসনে প্রার্থী তালিকা (Candidate List 2026) ঘোষণা করেছে বামেরা। সেই তালিকাতেই গড়বেতা কেন্দ্রে তপন ঘোষের নাম সামনে আসতেই চর্চা তুঙ্গে। ২০২১ সালের ভোটেও তাঁকেই প্রার্থী করা হয়েছিল, সেবার ২২,৯১২ ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন তিনি। দলের একাংশ নতুন মুখের আশা করলেও বামফ্রন্ট শেষ পর্যন্ত  ভরসা রাখল পুরনো ‘অভিজ্ঞ’ নেতার উপরই। অনেকের মতেই, গড়বেতার হারানো জমি ফিরে পেতে সিপিএমের (CPIM) হাতে বর্তমানে আর কোনও শক্তিশালী বিকল্প নেই।

একসময় গড়বেতার দাপুটে নেতা হিসেবে পরিচিত তপন ঘোষের (Tapan Ghosh) নাম জড়িয়েছে একাধিক বিতর্কে। তাঁর সঙ্গে নামও জড়িয়েছিল সুকুর আলির নামও।  ২০০১ সালের  ৪ জানুয়ারি, ছোট আঙারিয়া গ্রামে তৃণমূল কর্মী বক্তার মণ্ডলের বাড়িতে  গুলিবর্ষণ ও আগুন লাগিয়ে দিয়ে পাঁচজনকে পুড়িয়ে মারার নৃশংস হত্যাকাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে এই তপনের। শুধু তাই নয়, ২০০৭-এর নন্দীগ্রাম নন্দীগ্রামের গোকুলনগরে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির মিছিলেও সমর্থকদের ওপর হামলা ও তাঁদেরকে গাড়িতে তুলে নিয়ে অপহরণের অভিযোগেও জেল খেটেছেন তিনি। একদা সিপিএমের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষের এই ছায়াসঙ্গীকে ঘিরেই এখন সরগরম মেদিনীপুর। ২০১১ সালে রাজ্যে পালাবদলের পর সুকুর আলি রাজনীতি থেকে সরে গেলেও তপন ঘোষ এখনও রাজনীতিতে সক্রিয় বলেই স্থানীয়দের দাবি।
আরও খবরঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে! নির্বাচন কমিশনের নোটিশে বিজেপির প্রতীক: তোপ দাগলেন মমতা

বামফ্রন্ট ইতিমধ্যেই তিন দফায় মোট ২৩৯টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। প্রথম দফায় ১৯২, দ্বিতীয় দফায় ৩২ এবং তৃতীয় দফায় ১৫টি আসন। এদিন বামেদের ঘোষিত তালিকায় আরও কিছু  রদবদল দেখা গিয়েছে।  শুধু গড়বেতাই নয়, চন্দ্রকোণা আসনে তফসিলি জাতির জন্য সংরক্ষিত কেন্দ্রে নতুন মুখ সুপর্ণা দোলুইকে প্রার্থী করা হয়েছে। আলিপুরদুয়ারে আরএসপি-র বদলে লড়ছে সিপিএম, কোচবিহারের সিতাই ও কলকাতার শ্যামপুকুর ছেড়ে দেওয়া হয়েছে ফরওয়ার্ড ব্লককে। কলকাতার এন্টালিতে প্রার্থী হয়েছেন সিপিএম নেতা আব্দুর রউফ। সোমবার নাম ঘোষণার পর থেকেই তিনি প্রচার শুরু করে দিলেও, আমজনতা এই ‘পুরনো চাল’ গ্রহণ করবে কি না, তা নিয়ে  সংশয় রয়েছে।

Related articles

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে দোতলা বাস উল্টে মৃত ৬, আহত ১৫

উত্তরপ্রদেশের (Utterpradesh) উন্নাও জেলায় লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ৬ এবং গুরুতর জখম প্রায় ১৫ জন। মঙ্গলবার...

মোহনবাগানের সহ-সভাপতি পদ থেকে ইস্তফা কুণালের 

বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) ফুটবলপ্রীতি সর্বজনবিদিত। ছোটবেলা থেকেই থেকেই তিনি মোহনবাগান সমর্থক। তবে এবার প্রিয়...

ফের প্যারোলে মুক্তি রাম রহিমের, প্রশ্নের মুখে বিচার ব্যবস্থা

এই নিয়ে মোট ১৬ বার! আরও একবার প্যারোলে মুক্তি পেলেন গুরমিত রাম রহিম সিং (Ram Rahim)। সূত্রের খবর,...

দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সতর্কতা, সকালে বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতায়

বাড়ল অস্বস্তিকর গরম। মঙ্গলবার সকালে কলকাতায় একদফা বৃষ্টির (Rain in Kolkata) পর আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বেড়েছে বলে মনে...