Tuesday, June 23, 2026

বজ্রাঘাতে স্বজনহারা পরিবারগুলির পাশে অভিষেক, আজ যাচ্ছেন মুর্শিদাবাদ

Date:

Share post:

বজ্রাঘাতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২। শেষ পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, শুধু সোমবার বিকেলে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সময় বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন ২৮ জন। শোকে স্তব্ধ পরিবারগুলির পাশে দাঁড়াতে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।বজ্রাঘাতে মৃতদের বেশিরভাগই মুর্শিদাবাদ (Murshidabad) জেলার বাসিন্দা। আজ সেই স্বজনহারা পরিবারগুলির সঙ্গেই দেখা করতে যাচ্ছেন অভিষেক। বহরমপুর ও রঘুনাথগঞ্জে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বেলা ১২ টা নাগাদ বেহালা ফ্লাইং ক্লাব থেকে কপ্টারে বহরমপুরে পৌঁছবেন। সেখান থেকে সড়কপথে যাবেন বজ্রাঘাতে মৃত অভিজিৎ বিশ্বাস ও প্রহ্লাদ মুরারির বাড়ি। এরপর কপ্টারে রঘুনাথগঞ্জে যাবেন অভিষেক। সেখানে বজ্রাঘাতে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে কলকাতা ফিরবেন। বৃহস্পতিবার অভিষেক যাবেন হুগলি, বাঁকুড়া ও মেদিনীপুরের মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে।

ইতিমধ্যেই মৃতদের পরিবার পিছু রাজ্যের পক্ষ থেকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। কিন্তু শুধু টাকা নয় সুখের সময় পাশে থাকার বার্তা নিয়েই তাঁদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেন অভিষেক। এর আগে ইয়াস (Yaas) দুর্গতদের পাশেও দাঁড়িয়েছেন তিনি। ইয়াস থামতেই সেই বিকেলে পৌঁছে গিয়েছিলেন ডায়মন্ড হারবার। তাঁকে দেখে ভরসা পেয়েছিলেন দুর্গত-বিপন্নরা। এবার বজ্রাঘাতে স্বজনহারাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতেও সময় নিলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

আরও পড়ুন:নারদ-কাণ্ডে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে নতুন মামলা, আজ শুনানির সম্ভাবনা

Advt

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...