Monday, April 13, 2026

”উৎপল দত্ত বেঁচে থাকলে রাজীবকে দেখে লজ্জা পেতেন!” কটাক্ষ অরূপের

Date:

Share post:

মাত্র কয়েক মাসের ব্যবধানে চিত্রটা যে পুরোপুরি বদল যাবে বুঝতে পারেননি অদূরদর্শী রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। বিধানসভা ভোটের আগে যে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এবং তাঁরই প্রচ্ছন্ন মদতে “দাদার অনুগামী’ পোস্টার পড়েছিল হাওড়া-কলকাতা-সহ উত্তরবঙ্গের জেলাগুলোতে। পুরোনো দলের নেতৃত্বের সঙ্গে ব্ল্যাকমেল ও দরকষাকষির অসৎ উপায় অবলম্বন করেছিলেন রাজীব, সেটাই যেন তাঁর রাজনৈতিক কেরিয়ারে বুমেরাং হয়ে ফিরতে চলেছে।

স্বঘোষিত হেভিওয়েট নেতা তথা রাজ্যের প্রাক্তন সেচ ও বনমন্ত্রীর বিরুদ্ধেই পড়ল “মীরজাফর”লেখা পোস্টার। রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় সরব তৃণমূল কর্মীদেরই বিরাট একটা একাংশ। ভালো মানুষের মুখোশের আড়ালে যে রাজীব আসলে ক্ষমতালোভী ও সুবিধাবাদী সেটা এখন ডোমজুড়বাসীর কাছে দিনের আলোর মতো স্পষ্ট। সব মিলিয়ে রাজীবের বর্তমান পরিস্থিতি “না ঘর কা, না ঘাট কা…!

এরই মাঝে সুযোগ পেলেই কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছেন রাজীবেরই জেলা হাওড়ার তৃণমূল নেতা তথা মন্ত্রী অরূপ রায়। রাজীবকে কটাক্ষ করে তিনি বলেন, ”ভোটের আগে অভিনয় করে দল ছেড়ে গেলেন। এখন ভোটে হেরে সেই অভিনয় করেই ফিরে আসতে চাইছেন। কিন্তু এবার এত সোজা হবে না। দলে বিশ্বাসঘাতকদের জায়গা নেই। উনি আসলে অভিনেতা। উৎপল দত্ত বেঁচে থাকলে ওকে দেখলে লজ্জা পেতেন।”

আরও পড়ুন-গভীর নিম্নচাপ-পূর্ণগ্রাস সূর্য গ্রহণ-ভরা কোটাল, চোখ রাঙাচ্ছে সমুদ্র

Advt

 

Related articles

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...