Tuesday, March 17, 2026

যোগী রাজ্যে মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃত্যু কমপক্ষে ১৭ জনের, সাহায্যের আশ্বাস মোদির

Date:

Share post:

যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) উত্তরপ্রদেশ (UP) যেন “অভিশপ্ত”। নদীতে করোনার মৃতদেহ ভেসে আসা থেকে শুরু করে একের পর এক খুন, ধর্ষণ, রাহাজানির অভিযোগে আইন-শৃঙ্খলা নিয়ে তুঙ্গে বিতর্ক। তারই মধ্যে ফের এক ভয়ঙ্কর দুর্ঘটনা। সবমিলিয়ে “অভিশপ্ত” যোগী রাজ্য।

উত্তরপ্রদেশে এবার যাত্রী বোঝাই মর্মান্তিক বাস দুর্ঘটনা (Bus Accident)। রাজ্যের কানপুরে (Kanpur) গতকাল, মঙ্গলবার রাতের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১৭ জনের। জখম ৫ জন। আহতদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে। মৃতের পরিবার ও আহতের সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদি (Narendra Modi) ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের।

জানা গিয়েছে, বাসটি লখনউ থেকে দিল্লির দিকে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে৷ একটি জেসিবি লোডারের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়৷ সে সময় বাসটির বেশ গতি ছিল। তাই সংঘর্ষের পরই সেটি উল্টে যায়৷ তড়িঘড়ি আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় মৃত এবং আহতদের মধ্যে অনেকেই স্থানীয় একটি বিস্কুট কারখানার কর্মী৷ ওই জেসিবি লোডারটিতে চেপে তাঁরা যাচ্ছিলেন। এই ঘটনায় শোকপ্রকাশ করে তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

মৃতের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপুরণও ঘোষণা করেন। অন্যদিকে মৃতদের প্রতি শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেছেন। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং আহতদের ৫০ হাজার টাকা করে সাহায্য করা হবে বলে প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়।

Advt

 

spot_img

Related articles

Vote for Bangla, ২২৬-এর বেশি আসন পেয়ে জিতব: ২৯১ কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে টার্গেট বাঁধলেন মমতা

সব মনীষীদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে পরিচালককে! কেন বললেন জিতু, টলিপাড়ায় ফের বিতর্ক

মঙ্গলের সকাল থেকে বিনোদন জগতের বিতর্কের শিরোনামে অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। শ্যুটিং সেটে দুর্ব্যবহার, চড়া পারিশ্রমিকের বায়নাক্কার...

রমজান মাসে নারকীয় কাণ্ড, হামলার ঘটনায় গর্জে উঠলেন রশিদ-নবীনরা

রমজানের সময় আফগানিস্তানের হাসপাতালে বোম আক্রমণ পাকিস্তানের। প্রায় ৪০০ জন মানুষ নিহত। দেশের মানুষের এই মর্মান্তিক পরিণতি দেখে...

অপসারিত মিনা বদলি তামিলনাড়ুতে! নন্দিনী চক্রবর্তীকে কোথায় পাঠানো হল?

বিজেপির নির্দেশে প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার স্বরাষ্ট্র...