Thursday, April 16, 2026

রাজ্যে আরও কমল দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু

Date:

Share post:

দেশের সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যেও কমছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও কমল করোনা সংক্রমণের হার। রবিবার আক্রান্তের সংখ্যা নামল সাড়ে ৫ হাজারে। বাড়ল সুস্থতার হারও। স্বস্তি দিয়ে কমল মৃত্যুও।

বুধবারের রাজ্য স্বাস্থ্য দফতরের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৫৩৮৪ জন। রাজ্যে বর্তমান সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.৮৩ শতাংশ। একদিনে সুস্থ হয়েছেন ১০ হাজার ৫১২ জন। গত ২৪ ঘণ্টায় একলাফে রাজ্যের সক্রিয় আক্রান্তের সংখ্যা আরও ৫ হাজার ২২৩ কমেছে। রাজ্যের বর্তমান সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ১৪ হাজার ৭০২। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৯৫ জনের।

স্বস্তি দিয়ে রাজ্যের সঙ্গে সংক্রমণের হার দ্রুতগতিতে কমছে কলকাতা এবং উত্তর ২৪ পরগনা-সহ বাকি জেলাতেও। গত ২৪ ঘণ্টায় কলকাতায় দৈনিক আক্রান্তের ৫৪৭। যা কয়েক সপ্তাহ আগেই ছিল ৪ হাজারের দোরগড়ায়। গত ২৪ ঘণ্টায় শহরে মারা গিয়েছেন ১৭ জন। উত্তর ২৪ পরগনাতেও দৈনিক আক্রান্তের সংখ্যা নেমে ১ হাজারের নীচে। একদিনে ৯৯৬ জন আক্রান্ত হয়েছেন এবং ২০ জনের মৃত্যু হয়েছে এই জেলায়। রাজ্যের অনান্য জেলাগুলিতেও পাল্লা দিয়ে কমছে করোনা সংক্রমণ।

আরও পড়ুন-অনুগামীদের নিয়ে একের পর এক বৈঠক মুকুলের, ফুল বদলের জল্পনা তুঙ্গে

Advt

Related articles

৪ তারিখ আসব আবির খেলতে: বজবজে রোড-শো শেষে আশ্বাস অভিষেকের

লোকসভা নির্বাচনে ভোটের ব্যবধানের নিরিখে বরাবর রেকর্ড গড়ে ডায়মন্ড হারবার। তার মধ্যে বড় ভূমিকা নেয় বজবজ বিধানসভা কেন্দ্র।...

অ্যাকাউন্টে টাকা দিয়ে আচরণবিধি ভঙ্গ! বিজেপির বিরুদ্ধে কমিশনকে ব্যবস্থা নেওয়ার বার্তা মমতার

অভূতপূর্ব নির্বাচনে নতুন দৃষ্টান্ত স্থাপন করল বিজেপি। বাংলার নির্বাচনে মহিলা ভোট পেতে মহিলাদের মন জয়ে মরিয়া বিজেপি নির্বাচনের...

বালিতে রোড শো-এ ‘জয় বাংলা’ স্লোগান শুনেই তেড়ে গেলেন শুভেন্দু

বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের ঠিক আট দিন আগে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার বালি। বুধবার বিকেলে বালির বিজেপি...

রাজ্যপালের মুখে ‘পরিবর্তন’-এর স্লোগান! পাল্টা তোপ দাগলেন মমতা

বাংলা নববর্ষের সকালে বঙ্গবাসীর উদ্দেশে প্রথম বিবৃতি দিলেন বাংলার নয়া রাজ্যপাল আর এন রবি (R. N. Ravi)। আর...