Monday, February 2, 2026

‘কৃষক আন্দোলনকে পূর্ণ সমর্থন’, অবিজেপি মুখ্যমন্ত্রীদের একজোট হওয়ার ডাক মমতার

Date:

Share post:

বিগত ৭ মাস ধরে দিল্লির বুকে চলতে থাকা কৃষক আন্দোলনকে শুরু থেকেই সমর্থন জানিয়েছে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর বুধবার কৃষক নেতাদের সঙ্গে নবান্নের(Nabanna) বৈঠক সেরে ফের একবার কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে উঠলেন তিনি। স্পষ্টভাবে জানিয়ে দিলেন, দিল্লিতে চলতে থাকা কৃষক আন্দোলনের(farmer protest) পাশে রয়েছে তাঁর সরকার। পাশাপাশি কৃষক বিরোধী যে বিল মোদি সরকার পাস করেছে বুধবার তার বিরুদ্ধে একজোট হওয়ার ডাক দিলেন সমস্ত অবিজেপি মুখ্যমন্ত্রীদের।

জাতীয় রাজনীতিতে তৃণমূল যে অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে বুধবার কৃষক নেতাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর তা আর আলাদা করে বলার অবকাশ রাখে না। এদিন কৃষক নেতাদের সঙ্গে বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যে তিনটি কৃষি বিল সরকার এনেছে তা সম্পূর্ণরূপে কৃষক বিরোধী। অবিলম্বে এই আইন প্রত্যাহার করুক সরকার।’ পাশাপাশি তিনি আরো বলেন, ‘সংসদের জোর করে এই আইন লাগু করা হয়েছে। শুরু থেকে আমি কৃষকদের পাশে আছি আগামী দিনেও থাকবো। যতদিন না দাবি আদায় হচ্ছে ততদিন এই আন্দোলনকে চালিয়ে যেতে হবে। কৃষকদের জমি জোর করে কেড়ে নেওয়া কখনোই কাম্য নয়।’

আরও পড়ুন:বিজেপি’র দলবদলুরা দ্রুত বিশ্বাসযোগ্যতা হারাচ্ছেন, ‘সতর্ক’ করতেই দিল্লি তলব

শুধু তাই নয়, মোদি সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়ে মমতা আরো বলেন, ‘বিজেপি খবরদারি করার রাজত্ব চালাচ্ছে। নোটবন্দির ঢঙে বিরোধীদের মুখ বন্ধ করার প্রচেষ্টা চলছে। তবে বিজেপিতে ষড়যন্ত্র সফল হবে না। দেশের গণতন্ত্র রক্ষায় সকলকে একজোট হতে হবে। একটি রাজ্যে বিজেপি আক্রমণ করলে বাকি সমস্ত রাজ্যকে একজোট হয়ে লড়াই করতে হবে।’ নয়া টিকা নীতি নিয়েও এদিন মোদি সরকারকে তীব্র আক্রমণ করেন মমতা। তিনি বলেন, টিকাকরণের জন্য যে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল তা কোথায় গেল? এতদিন সমস্ত রাজ্যকে টাকা দিয়ে কিনতে হয়েছে। নতুন যে কোভিড নীতি লাগু করা হয়েছে তা পরিষ্কার নয়। সঙ্গে তিনি আরও বলেন, ‘টিকায় জিএসটি লাগানো অপরাধ। এটা জীবন মৃত্যু নিয়ে খেলা করা। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।’

এদিন বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কৃষক আন্দোলনের নেতা বলেন রাকেশ টিকাইত মমতার প্রশংসা করে বলেন, ‘পুঁজিবাদী শক্তিকে জবাব দিয়েছে বাংলা। বছর ধরে দেশের উন্নয়ন থমকে রয়েছে। BJP-কে কড়া জবাব দিয়েছেন মমতা।’ পাশাপাশি তিনি আরও বলেন, ‘বাংলা যে পথে হাঁটবে, সেই পথ অনুসরণ করবে দেশ।

Advt

spot_img

Related articles

কোচ ব্যারেটোর রণকৌশলে বেঙ্গল সুপার লিগ খেতাব জিতল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স

রয়্যাল সিটিকে ৩-২ গোলে হারিয়ে শ্রাচি  আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League )খেতাব জিতল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স(Howrah Hooghly Warriors)...

পাক বধ করে যুব বিশ্বরকাপের সেমিতে ভারত, বৈভবদের ব্যাটিং নিয়ে থাকল উদ্বেগও

পাকিস্তানকে ৫৮ রানে হারিয়ে আইসিসি যুব বিশ্বকাপের সেমিফাইনালে ভারত(India)। ম্যাচ শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হল না। ৩৩.৩...

১৭ বছর পূর্তি স্পাইন রিসার্চ ফাউন্ডেশনের মেরুদণ্ড বিকৃতি শনাক্তকরণে বড় উদ্যোগ

কিশোরদের মেরুদণ্ড বিকৃতি শনাক্তকরণে বড় ভূমিকা নিল কলকাতার SRF-এর UPRIGHT 2026 কর্মসূচি। ১৭ বছর পূর্তি এই অনুষ্ঠান রবিবার...

T20 WC: ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট, আইসিসির শাস্তির মুখে পড়বে পাকিস্তান?

টি২০ বিশ্বকাপে (T20 World Cup)ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট পাকিস্তানের (Pakistan)। বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার...