Sunday, June 14, 2026

‘বেসুরো’ সামলাতে এবার কমিটি গড়লেন দিলীপ ঘোষ

Date:

Share post:

ভোটে হারার পর বঙ্গ-বিজেপিতে দিন দিন বাড়ছে ‘বেসুরো’-র সংখ্যা ৷ সংবাদমাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় দলের শীর্ষস্তর থেকে জেলাস্তরের নেতারা উগড়ে দিচ্ছে নানা কথা, যে সব কথায় অস্বস্তি বাড়ছে দলের অন্দরে৷ কর্মীদের মনোবল ধ্বংস হচ্ছে, হাসির খোরাক হচ্ছে গোটা দল৷ নানা চেষ্টা করেও এদের সামলাতে পারছেনা রাজ্য কমিটি৷ এই পরিস্থিতি সামাল দিতে পদক্ষেপ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷

দলের ‘বেসুরো’ নেতাদের নিয়ন্ত্রণে আনতে এবার শৃঙ্খলারক্ষা কমিটি গড়লো বিজেপি৷ তিন সদস্যের শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন করা হয়েছে৷ এই কমিটিকে দেওয়া হয়েছে অনেকটাই ক্ষমতা৷ কমিটির মাথায় রয়েছেন দলীয় সাংসদ ডাঃ সুভাষ সরকার। অন্য দুই সদস্য হলেন বিশ্বপ্রিয় রায়চৌধুরি ও রথীন বোস। এই দু’জনও রাজ্য বিজেপির পদাধিকারী। দলের অন্দরের ক্ষোভ-দ্বন্দ্ব সামাল দিতে এই কমিটি তৈরি করা হয়েছে বলে মনে করা হচ্ছে। দলের কোনও নেতা অন্য সুরে কথা বললে এই কমিটি তাঁর সঙ্গে কথা বলবে, জানতে চাইবে তিনি ঠিক কী বলতে চেয়েছেন৷ প্রয়োজনে রাজ্য কমিটির কাছে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশও করতে পারবে এই কমিটি৷

আরও পড়ুন:ধ্বংসস্তূপ দীঘা: একটি পরিবারের বৃত্তেই বাঁধ নির্মাণ ঠিকাদাররা, প্রাথমিক তদন্তে চাঞ্চল্যকর তথ্য

Advt

Related articles

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...