Friday, April 3, 2026

নিউটাউনে নিহত দুষ্কৃতী ভাল্লারের বিরুদ্ধে ৪০টি মামলা, মাথার দাম ছিল ১০লক্ষ

Date:

Share post:

পুলিশ খুনে অভিযুক্ত ছিল নিউটাউনে সাপুরজি আবাসনে লুকিয়ে থাকা দুই দুষ্কৃতী। গত ১৫মে, লুধিয়ানায় দুই অ্যাসিস্ট্যান্ট পুলিশ অফিসারকে খুন করেছিল চার দুষ্কৃতী। তারমধ্যে দুজন হলো জয়পাল ভুল্লার ও যশপ্রীত সিং। খুনের পর রবিবার সেফ জোন হিসাবে বাংলাকে তারা বেছে নেয়। নিউটাউনের আবাসনের পাঁচতলায় তারা ২২ মে থেকে ঘাঁটি গেড়েছিল। ফোনের সূত্র ধরেই পুলিশ তাদের তল্লাশিতে আসে। তারপরে এনকাউন্টার।

নিহত দুই দুষ্কৃতীর মধ্যে জয়পাল ভাল্লার কুখ্যাত দুষ্কৃতী। ফিরোজপুরের বাসিন্দা। দেশের পাঁচটি রাজ্যে তার নামে কম করে ৪০টি মামলা রয়েছে। জয়পালের বাবা রিটায়ার্ড পুলিশ অফিসার। গত ১৫মে একটি দেশি মদের ঠেকে অভিযান চালাতে গেলে দুই পুলিশ অফিসারকে খুন করে দুষ্কৃতীরা।

আরও পড়ুন:ব্রাজিলে কোপা আমেরিকা আয়োজন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার

এদিন ফোন ট্যাপ করে এসটিএফ জানতে পারে জয়পালরা সাপুরজি ফ্ল্যাটে লুকিয়ে রয়েছেন। পুরো টিম নিয়ে পুলিশ পৌঁছায়। পাঁচ তলার দরজা খুললে শুরু গুলির লড়াই। আলমারিরর পাশ থেকে নাইন এম এম পিস্তল থেকে গুলি চালাতে থাকে ভাল্লার। কিন্তু তাতে রক্ষা হয়নি। জয়পাল ও যশপ্রীতের মৃত্যু হয়। জয়পালের মাথার দাম ১০লক্ষ টাকা ঘোষণা করা হয়েছিল। সন্ধ্যায় নিউটাউনের সাপুরজি আবাসনে সিআইডির টিম আসে। শুরু হয়েছে তদন্ত। রাতে দুজনের দেহ ময়না তদন্তে পাঠানো হয়। গুলির লড়াইয়ে পুলিশ অফিসার কার্তিকমোহন ঘোষের কাঁধ ফুঁড়ে গুলি বেরিয়ে যায়। আহত পুলিশ অফিসারকে ভর্তি করা হয়েছে আমরি হাসপাতালে।

Advt

Related articles

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...