Friday, May 15, 2026

তিনি চতুর না বুদ্ধিমান? নিজের সম্বন্ধে কী বললেন যশ

Date:

Share post:

যশ সেনগুপ্ত কোথায়? তাঁকে নিয়ে এত কথা হচ্ছে। কথা উঠছে নুসরতের সন্তানের পিতা তিনি। শুধুমাত্র নুসরতের একটা ইঙ্গিতবহুল পোস্ট। সেই পোস্টে যশের একটা রিঅ্যাকশন। এ ছাড়া যশকে আর কিছু বলতে শোনা যায়নি। আজ এই জায়গায় দাঁড়িয়ে নুসরতকে দিয়ে এই কথাগুলো কি যশই বলাচ্ছেন পিছন থেকে? তা নাহলে হঠাৎ প্রেগনেন্সির খবর চাউর হতে না হতেই নিখিলের সঙ্গে বিয়েটাই বৈধ নয় এটা সামনে আনছেন কেন নুসরত? এর মধ্যে হঠাৎ একটি ফেসবুক পোস্ট করলেন অভিনেতা যশ সেনগুপ্ত।

আরও পড়ুন-বিবাহিত নন নুসরত! লোকসভার নথি, সিঁথির সিঁদুর বলছে উল্টো কথা

যশ নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘একজন চতুর ব্যক্তি সমস্যা সমাধান করে … বুদ্ধিমান ব্যক্তি এটি এড়িয়ে যায় …’। নিখিলের সঙ্গে নুসরতের ‘বৈবাহিক’ সম্পর্কের মাঝে এমন পোস্ট করে কী বোঝাতে চাইলেন যশ? তিনি কি এটাই বোঝালেন যে, যে সমস্ত কথা বা প্রশ্ন উঠছে তা সমাধান করতে ইচ্ছুক নন যশ! তাই কোথাও কোনও মন্তব্যই তিনি করছেন না?

টলিউড সূত্রে খবর, ইতিমধ্যে যশের সঙ্গে রেজিস্ট্রি করে বিয়েটাও সেরে ফেলেছেন নুসরত। অথচ এই সমস্ত কোনও কথারই কোনও সত্যতা স্বীকার করেনি যশ। নুসরতের অন্ত্বঃসত্তা হওয়ার কথা জানিয়েছে নিখিলের পরিবার। নুসরত এখনও তা নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি। নিখিলের পরিবারকে একথা কে জানালো? কারণ নিখিল এবং নুসরত তাঁরা দুজনেই বলছেন তাঁদের মধ্যে কোনও সম্পর্ক নেই। তাহলে কি যশই তাঁদের পরিবারকে একথা জানিয়ে দিয়েছেন? নুসরতের মা হওয়ার খবরও কি প্রকাশ্যে যশই নিয়ে এসেছেন? এমন অনেক প্রশ্নই উঠছে।

Advt

Related articles

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...