Friday, June 26, 2026

বেআইনি মদ বিক্রিকে কেন্দ্র করে রণক্ষেত্র চন্দননগর, ব্যাপক বোমাবাজি

Date:

Share post:

বেআইনি মদ বিক্রি নিয়ে বচসার জেরে উত্তপ্ত হয়ে উঠল চন্দননগরের উর্দিবাজার এলাকা। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারে। ঘটনায় আহত হয়েছে অন্তত ৮ জন। উত্তেজনা থাকায় মোতায়েন করা হয় পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লক্ষ্মীগঞ্জ বাজার এলাকায় বেআইনী ভাবে মদ বিক্রি করত রাজেশ চৌধুরী নামে এক ব্যাক্তি। এদিন রাতে ওই আশেপাশের এলাকায় কয়েজন রাজেশের কাছে মদ কিনতে যান বলে খবর। সেই সময়ে মদের দাম নিয়ে বচসা শুরু হয়। সেই বচসা থেকে শুরু হয় মারামারি। স্থানীয় কয়েক জন সেই ঝামেলা থামাতে যান। তাঁদেরও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এর পরই শুরু হয় প্রবল উত্তেজনা।

এরপর দুষ্কৃতীরা চন্দননগরের নিচুপট্টি এলাকায় বেশ কয়েকটা দোকান ও একটি রেস্তোরাঁ ভাঙচুর করে বলে অভিযোগ। একই সঙ্গে শুরু হয় প্রবল বোমাবাজি সেই সঙ্গে চলে কাচের বোতল ছোড়া। মুহুর্তের মধ্যেই ওই এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে চন্দননগরে।

এরপরই গোটা ঘটনাটি পরে আবার অন্যদিকে মোড় নেয়। ঝামেলা রূপ নেয় নিচুপট্টি বনাম খাঁন-সামা-পাড়ার বাসিন্দাদের গোলমাল। দুই পক্ষের মোট ৮ জন আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। পায়ে বোমা লেগে চুঁচুড়া হাসপাতালে ভর্তি হয় বাপ্পা মণ্ডল নামে এক ব্যাক্তি।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চন্দননগর থানার বিরাট পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র‍্যাফ। পুলিশি ধরপাকড় শুরু হলে ২ পক্ষই পিছু হটে বলে খবর। যদিও গোটা সম্পর্কে পুলিশের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

Advt

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...