Friday, June 26, 2026

শোকাহতদের কাছে টেনে পাশে থাকার বার্তা দিলেন অভিষেক

Date:

Share post:

বৃহস্পতিবার দিনভর হুগলির বিভিন্ন প্রান্তে ঘুরে বজ্রাঘাতে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কখনও মাতৃহারা নাবালিকার চোখের জল মুছে মাথায় হাত রাখলেন। কখনও পিতৃহীন ছোট্ট কন্যাকে বললেন, “লেখাপড়া চালিয়ে যাও। আমি পাশে আছি”। বুকে টেনে নিলেন স্বজনহারা তরুণকে। দিনের শেষে হুগলির (Hoogli) অভিজ্ঞতা নিয়ে নিজের ফেসবুক পেজে তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক লিখলেন,

“হুগলির পোলবা, খানাকুল এবং তারকেশ্বরে আজ বজ্রাঘাতে নিহতদের পরিবারবর্গের সঙ্গে সাক্ষাৎ করি। তাদের এই ক্ষতি অপূরণীয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় আমি শোকস্তব্ধ। তাদের প্রতি জানাই গভীর সমবেদনা। অসহায় পরিবারগুলির প্রত্যাশার কথা শোনার পাশাপাশি তাদের হাতে তুলে দিই কিছু সাহায্য। এই পরিস্থিতিতে রাজ্য সরকার অসহায় পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে। প্রশাসনের পাশাপাশি এই জেলার তৃণমূল কংগ্রেসের সৈনিকরাও সর্বদাই দুর্গতদের পাশে রয়েছে। হুগলী তথা সমগ্র রাজ্যবাসীর কাছে আমার আবেদন বজ্র-বিদ্যুৎপূর্ণ পরিস্থিতিতে প্রশাসনের নির্দেশ মেনে চলুন, নিরাপদ স্থানে আশ্রয় নিন এবং সুরক্ষিত থাকুন।”

সবরকম ভাবে পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি স্বজনহারাদের হাতে সাহায্য তুলে দেন অভিষেক। আত্মীয় বিয়োগের বেদনার মধ্যে অভিষেকের আন্তরিকতায় মুগ্ধ সকলে।

আরও পড়ুন- নিউটাউন এনকাউন্টার: তদন্তে বড়সড় ব্রেক থ্রু! বেরিয়ে এলো ফ্ল্যাট মালিকের পরিচয়

Advt

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...