Saturday, May 16, 2026

নুসরত নিয়ে মালব্য খোঁচা দিতেই কুণালের তোপ, ইঙ্গিত প্রধানমন্ত্রীর দিকে

Date:

Share post:

সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের (mp -actress Nusrat Jahan) বিবাহ -বিতর্ক (marriage controversy) নিয়ে রাজ্য – রাজনীতি সরগরম । বৃহস্পতিবারই বিজেপির আইটি সেল -এর প্রধান অমিত মালব্য (Mr Amit malabya, IT cell head BJP) নিজের টুইটার হ্যান্ডেলে সংসদ ভবনের (parliament of India) একটি ভিডিয়ো ক্লিপ শেয়ার করেন। সেখানে সাংসদ হিসাবে নুসরত জাহানের শপথবাক্য পাঠের মুহূর্তটি রয়েছে। ভিডিয়োটি শেয়ার করে অমিত মালব্য লেখেন, ‘তৃণমূল সাংসদ নুসরত জাহান রুহি জৈনের ব্যক্তিগত জীবন, উনি কাকে বিয়ে করেছেন, কার সঙ্গে থাকেন সেটা অন্য কারও দেখার বিষয় নয়। কিন্তু উনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি এবং সংসদ ভবনে দাঁড়িয়ে জানিয়েছিলেন নিখিল জৈনকে তিনি বিয়ে করেছেন। উনি কি সংসদ ভবনের কক্ষে দাঁড়িয়ে মিথ্যা কথা বলেছিলেন?’

এদিন এরই পাল্টা জবাব দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। কুণাল টুইটে লেখেন, ‘প্রসঙ্গ নুসরত জাহান: বিষয়টি ব্যক্তিগত। এর সঙ্গে রাজনীতি বা দলের কোনও সম্পর্ক নেই। বিজেপির মালব্য এসব নিয়ে টুইট না করাই ভাল। তর্ক শুরু হলে বিজেপির পক্ষে ভাল হবে না। তৃণমূল মানুষের কাজ নিয়ে ব্যস্ত।’ কুণাল ঘোষ এদিন বলেন, বিজেপির এসব বলা মানায় না। গুজরাটের মুখ্যমন্ত্রী পদে পদপ্রার্থী হিসেবে হলফনামা জমা দেওয়ার সময় এক রকম তথ্য। আবার লোকসভা ভোটের সময় প্রধানমন্ত্রী পদে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার সময় যে হলফনামা পেশ করা হয়েছিল তাতে ছিল ঠিক বিপরীত তথ্য। কুণাল এদিন প্রশ্ন তোলেন , তাহলে তো এখন সবকিছু নিয়েই কথা শুরু করতে হয়। আর তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য যে প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়ে তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...