Monday, April 6, 2026

শিক্ষক অসীম মণ্ডলের উদ্যোগে আবারও দুর্গতদের সাহায্যে ‘পাশে আছি সুন্দরবন’

Date:

Share post:

ঘূর্ণিঝড় ইয়াসের দাপটে বিপর্যস্ত সুন্দরবনের মানুষকে ভরসা যোগাচ্ছে ‘পাশে আছি সুন্দরবন’। রাজ্যের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র সহ বেশ কিছু শুভাকাঙ্খী মানুষজন এবং বেশ কয়েকটি সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয়ের শিক্ষক অসীম মণ্ডলের উদ্যোগে ইয়াস বিধ্বস্ত সুন্দরবনের মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে ‘পাশে আছি সুন্দরবন’।

ইয়াস পরবর্তী উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার ইয়াসে বিপর্যস্ত সুন্দরবনের বিভিন্ন প্রান্তে ‘পাশে আছি সুন্দরবন’-এর স্বেচ্ছাসেবীরা সরকারী কোভিড বিধি মেনে নিত্যপ্রয়োজনীয় জিনিস, যেমন আলু,পেঁয়াজ, মুসুর ডাল, নুন, সোয়াবিন, মশারী থেকে শুরু করে ঔষধ সহ আরো অন্যান্য দরকারী সামগ্রী প্রায় কয়েক হাজার মানুষের কাছে পৌঁছে দিয়েছে। উত্তরের হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে দক্ষিণের সাগর, পাথরপ্রতিমা, গোসাবা থেকে শুরু করে সুন্দরবনের বিস্তৃত অঞ্চলে কয়েক হাজার মানুষের মুখে হাসি ফুটিয়েছে অসীম মণ্ডলের উদ্যোগে এই ‘পাশে আছি সুন্দরবন’।

গত বছর আমফানের পরেও সুন্দরবনের বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন অসীম মণ্ডলের উদ্যোগে এই ছাত্র-শিক্ষক দল। এবারেও তার অন্যথা হয়নি। ইয়াস পরবর্তী বিপর্যস্ত সুন্দরবনের পাশে আবারও এই মানবিক উদ্যোগ। এছাড়াও অসীম মণ্ডলের সুন্দরবনের যাওয়া এবং ত্রাণ সঠিকভাবে সঠিক মানুষের হাতে ত্রাণ পৌঁছে দেওয়ার পদ্ধতি এবং ওনার সুন্দরবনের প্রতি ধারণা বহু মানুষকে অনুপ্রেরণা জোগায় এবং বহু মানুষ ও বহু স্বেচ্ছাসেবী সংস্থাও ওনার ওই গাইডলাইন দেখেও বিভিন্ন মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছে। শিক্ষক অসীম মণ্ডলের উদ্যোগে বারবার সুন্দরবনের মানুষদের হাসি ফুটিয়েছে ‘পাশে আছি সুন্দরবন’।

আরও পড়ুন- কংগ্রেস ছেড়ে তৃণমূলে প্রণব-পুত্র অভিজিৎ? মুর্শিদাবাদে তুঙ্গে জল্পনা

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...