Wednesday, March 25, 2026

ডেল্টা ভ্যারিয়্যান্ট কোভিশিল্ড, কোভ্যাক্সিনের সুরক্ষা বলয় ভেদ করতে সক্ষম, উদ্বিগ্ন গবেষকরা

Date:

Share post:

করোনার ভারতীয় স্ট্রেন(Indian Strain) ইতিমধ্যেই উদ্বেগ বাড়িয়েছে গোটা বিশ্বের। বর্তমান সময়ে করোনার(coronavirus) গ্রাফ কমলেও বিপদ যে এখনি কাটছে না সে বার্তাই ইতিমধ্যেই দিয়েছে বিশেষজ্ঞরা। সাম্প্রতিক রিসার্চ বলছেন পুরনো স্ট্রেনের তুলনায় ৫০ শতাংশ অধিক সংক্রামক এবং প্রাণঘাতী এই ডেল্টা ভ্যারিয়্যান্ট(delta variant)। গবেষকদের দাবি টিকার সুরক্ষা বলয় ভেদ করে শরীরের সংক্রমণ ছড়াতে সক্ষম এই স্ট্রেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর উদ্বেগ আরও বেড়ে গিয়েছে।

সম্প্রতি এক গবেষণায় দাবি করা হয়েছে করোনার ডেল্টা স্ট্রেনের বিরুদ্ধে লড়াইয়ে বিশেষ কার্যকরী নয় ভারত বায়োটেক তৈরি কোভ্যাক্সিন। সম্প্রতি দিল্লির এইমস ও ন্যাশান্যাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল তাদের সাম্প্রতিক এক গবেষণায় দাবি করেছে, কোভ্যাক্সিন ও কোভিশিল্ডের ডোজ নেওয়া থাকলেও মানব শরীরে আক্রমণ শানাতে পারে করোনার ডেল্টা ভ্যারিয়্যান্ট। আর এই বিষয়টি প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়ে গিয়েছে ব্যাপকভাবে।

আরও পড়ুন:ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে স্নাতক হলেন ঋতাভরী, মেয়ের সাফল্য শেয়ার করলেন ‘মা’

নতুন ভারতীয় স্ট্রেনের আক্রমণ যে ভ্যাকসিনের নিরাপত্তা বলয়ও ভাঙতে পারে, তা আগেই জানিয়েছিলেন হু বিজ্ঞানীরা। গবেষকদের মতে বি.১.৬১৭ ও বি.১.৩৫১ ভ্যারিয়েন্টগুলি বিশেষ অভিযোজনের মাধ্যমে সংক্রমণের গতি বাড়ানোর পাশাপাশি টিকাজনিত অ্যান্টিবডিকে এড়িয়ে যেতে সক্ষম। যার ফলেই বাড়ছে ভয়। এদিকে ডেল্টা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগের কথা শুনিয়েছে ব্রিটেনের পাবলিক হেলথ ইংল্যান্ড। ইতিমধ্যেই এই স্ট্রেনকে আমেরিকা ও ব্রিটেন বিপদজনক তালিকাভুক্ত করা হয়েছে।

Advt

Related articles

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...

বিজেপিতে লিয়েন্ডার পেজ! টেনিস তারকার হোটেল-সাক্ষাতে জল্পনা

দলের কর্মীরা মুখ ফিরিয়েছে। জেলা থেকে শহর – বিক্ষোভের আঁচ টের পাচ্ছেন খোদ সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin...

প্রত্যাবর্তনেই সায় বাংলার! পাথরপ্রতিমায় অভিষেকের সভায় জনসমুদ্র 

মণীশ কীর্তনিয়া তপ্ত দুপুরে মাথার ওপর চড়া রোদ। কিন্তু সেই তেজকে উপেক্ষা করেই বারোটা বাজতে না বাজতেই ভিড় জমতে...

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...