Monday, March 16, 2026

মুকুলবাবু কি বাচ্চা ছেলে যে বিজেপি ওকে ভয় দেখাবে! মমতাকে জবাব জয়প্রকাশের

Date:

Share post:

মুকুল রায়ের (mukul roy) তৃণমূলে (tmc) প্রত্যাবর্তন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তিকে নস্যাৎ করল বিজেপি (bjp)। মুকুলকে কেউ ভয় দেখিয়ে বিজেপিতে যোগ দিতে বাধ্য করেনি বলে মন্তব্য করলেন রাজ্য বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। প্রসঙ্গত, এদিন মুকুল রায়কে পাশে বসিয়ে তৃণমূলনেত্রী মমতা অভিযোগ করেন, বিজেপিতে ওঁকে এজেন্সির ভয় দেখিয়ে, ধমকে-চমকে নিয়েছিল। ওর শরীর খারাপ হয়ে যাচ্ছিল ওখানে। এর জবাবে পাল্টা জয়প্রকাশ বলেছেন, মুকুলবাবু কি বাচ্চা ছেলে, যে ওনাকে ভয় দেখিয়ে বিজেপিতে আটকে রাখতে হবে! এমন কথা বলে তো মুকুল রায়কেই প্রকারান্তরে অসম্মান করলেন মাননীয়া। মুকুল রায় বিজেপির সর্বভারতীয় নেতা হিসাবে ছিলেন। তাঁকে সম্মান দিয়ে সর্বভারতীয় সহ সভাপতির পদ দেওয়া হয়েছিল। ভয় দেখিয়ে রাখার কথা মানে তো মুকুলবাবুকেই অপমান করা, ছোট করা। বিজেপিতে মুকুলের অসুস্থ হয়ে পড়া নিয়ে জয়প্রকাশের পাল্টা খোঁচা, আমরা তো দেখেছি, সিবিআই গ্রেফতার করলে কীভাবে তৃণমূলের নেতা-মন্ত্রীরা অসুস্থ হয়ে যান। হাসপাতালে ভর্তি হন। হয়তো সেই কথাটাই বলতে চাইছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- গোয়ালের গরু দড়ি ছিঁড়ে পালিয়েছিল, খুঁটিতে বাঁধা হলো: মুকুল প্রত্যাবর্তনে অনুব্রত

আরও পড়ুন- মুকুল রায়ের দলবদলকে কার্যত উপেক্ষা করলেন দিলীপ ঘোষ

spot_img

Related articles

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...