Sunday, April 5, 2026

তৃণমূল ভবনে যাচ্ছি: নিজেই জানালেন মুকুল, আর কিছুক্ষণের মধ্যেই বৈঠক

Date:

Share post:

তৃণমূল ভবনে যাচ্ছি- সল্টলেকের বাড়ি থেকে বেরিয়ে স্পষ্ট জানালেন মুকুল রায়। আজই তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন মুকুল রায়। তৃণমূল কংগ্রেসের দলীয় বৈঠক আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। বৈঠকে থাকবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ শীর্ষ নেতৃত্ব।

শুক্রবার সকাল থেকেই এ বিষয়ে জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে। সল্টলেকের বাড়িতে পুত্র শুভ্রাংশু রায়ের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন মুকুল রায়। তারপর বেলা দুটোর কিছু পরে তিনি সল্টলেকের বাড়ি থেকে বেরোনোর সময় সংবাদমাধ্যমকে জানান, তৃণমূল ভবনে যাচ্ছি। ওই একই সময়ে কালীঘাটের বাড়ি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ও তৃণমূল ভবনের দিকে রওনা দেন বলে সূত্রের খবর।

আরও পড়ুন-মিঠুন মামলায় নয়া মোড়: অনলাইনে জিজ্ঞাসাবাদ করা যাবে মহাগুরুকে, অনুমতি হাইকোর্টের

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বিজেপির সঙ্গে মুকুল রায় দূরত্ব বাড়ছিল। নির্বাচনের পর পুত্র শুভ্রাংশু সেসব মন্তব্য করেন তাতে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে ওঠে। এসবের মধ্যেই এদিন তৃণমূল ভবনে যাচ্ছেন মুকুল রায়। শুভ্রাংশু সেখানে যাচ্ছেন কি না এখনো স্পষ্ট নয়।

Related articles

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...