Friday, June 26, 2026

মুখ্যমন্ত্রীর উদ্যোগে এবার নন্দীগ্রামে দুয়ারে দুয়ারে মানুষের কাছে পৌঁছে যাবে পুলিশ

Date:

Share post:

ভোটের আগে মুখ্যমন্ত্রীর উদ্যোগে দুয়ারে সরকার মানুষের কাছে এক আশীর্বাদ হয়ে দেখা দিয়েছিল। এবার আইনি সমস্যা সমাধানের জন্য নন্দীগ্রারের ঘরে ঘরে পৌঁছে যাবে পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উধ্যোগে নন্দীগ্রাম ভ্রাম্যমান পুলিশ সহায়তা কেন্দ্র চালু হয়েছে।

ভোটের পর একাধিক জায়গায় রাজনৈতিক ঝামেলার খবর পাওয়া গিয়েছে। নন্দীগ্রামও তার মধ্যে রয়েছে। এবার সেখানেই চালু হচ্ছে এই পুলিশি পরিষেবা চালু হচ্ছে। করোনার কারণে মানুষ কার্যত ঘর থেকে বেরতে পারছেন না। এই পরিস্থিতিতে বিভিন্ন আইনের সাহায্য দিতে নন্দীগ্রামের মানুষের কাছে যাবে পুলিশ কর্মীরাই।

বৃহস্পতিবার এই পরিষেবা উদ্বোধন করেন নন্দীগ্রাম থানার আধিকারিক তুহিন বিশ্বাস। তিনি জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে মানুষ বেরোতে পারছেন না। বিভিন্ন কারণে অনেক সময় সাধারণ মানুষ থানায়তেও আসতে চান না। এই পরিস্থিতিতে আটকে যাচ্ছে অনেক কাজ। তাই এবার পুলিশ কর্মীরাই সাধারণ মানুষকে আইনি সমস্যার হাত থেকে রক্ষা করতে তাঁদের ঘরে ঘরে পৌঁছে যাবেন। আগামী এক মাস চলবে এই পরিষেবা। কবে কোথায় এই সহায়তা কেন্দ্রের ক্যাম্প হবে তা আগে থেকে জানিয়ে দেওয়া হবে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...