Monday, April 6, 2026

করোনার দ্বিতীয় ডোজ নেওয়ার পরেই প্রৌঢ়ের শরীর পরিণত হল চুম্বকে!

Date:

Share post:

অবাক কান্ড! করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ নেওয়ার পরেই এক প্রৌঢ়ের শরীর পরিণত হল চুম্বকে! এই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। প্রৌঢ়ের দাবি, করোনার দ্বিতীয় ডোজ নেওয়ার পরেই তাঁর শরীরে আটকে যাচ্ছে স্টিলের বাসন। এই ঘটনা সারা ফেলে দিয়েছে নেট দুনিয়ায়।

ঘটনা মহারাষ্ট্রের নাসিকের। প্রৌঢ় নাসিকের শিবাজি চকের বাসিন্দা। তাঁর নাম অরবিন্দ জগন্নাথ সোনার। কয়েকদিন আগেই তিনি করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ নিয়েছেন বলে দাবি করেছেন। আর তারপরই মানুষরূপী আস্ত চুম্বক হয়ে উঠেছেন অরবিন্দ জগন্নাথ সোনার। পরিবারের সদস্যরা ভেবেছিলেন ঘামের জন্যই তাঁর গায়ে আটকে যাচ্ছে স্টিলের থালা, চামচ। কিন্তু তিনি স্নান করে আসার পরেও দেখা গেল আগের মতোই তাঁর শরীরে আটকে যাচ্ছে স্টিলের বাসন। স্বভাবিকভাবেই এই ঘটনায় হতভম্ব সকলেই।

আরও পড়ুন-সুস্থ বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার, ৪ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

এটা কীভাবে সম্ভব এখনও পর্যন্ত তাঁর কোনও উত্তর দিতে পারেননি চিকিৎসকরা। নাসিকেরই চিকিসক অশোক থোরাট জানিয়েছেন, অরবিন্দবাবুর ঘটনার কথা তিনিও শুনেছেন। তবে বিষয়টি খতিয়ে না দেখে কোনও মন্তব্য করতে চাননি তিনি। তিনি জানিয়েছেন, তাঁরা বিষয়টি উদ্ধব ঠাকরে সরকারের কাছে পাঠাবেন। এরপর সরকারের নির্দেশমতোই কাজ হবে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...