Monday, April 6, 2026

এবার সরকারি প্রকল্পে ‘খেলা হবে’, জেনে নিন কী কর্মসূচি

Date:

Share post:

‘খেলা হবে’ স্লোগানে এবার একটু অন্যভাবে পড়ল সরকারি সিলমোহর। 2021-এর বিধানসভা নির্বাচনের আগে খেলা হবে স্লোগান নিয়ে মেতে উঠেছিল বাংলা। মূলত শাসকদল তৃণমূলের স্লোগান ছিল এটি। কিন্তু বিভিন্নভাবেই সেটা ব্যবহার করেছে অন্যান্য রাজনৈতিক দল. এই নিয়ে মিম হয়েছে। গান হয়েছে। এমনকী বিয়ে বাড়িতেও ‘খেলা হবে’ গান চালিয়ে নাচতে দেখা গেছে অনেককে। সেই সময় নির্বাচনী প্রচারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) বলেছিলেন, ক্ষমতায় আসার পরে রেজিস্টার্ড ক্লাবগুলিকে ফুটবল দেওয়া হবে। বক্তৃতা শেষে তিনি নিজেও মঞ্চ থেকে ছুড়ে দিতেন ফুটবল। এবার সেই ফুটবল বিলি প্রকল্পের নাম ‘খেলা হবে’ (Khela Hobe) রাখল রাজ্য সরকার।

একুশের নির্বাচনের আগে ভাইরাল হয় ‘খেলা হবে’ স্লোগান। রাজ্যের প্রথম সারির অনেক নেতানেত্রীর মুখেই ঘুরছিল এই স্লোগান। বাদ যায়নি বাম শিবিরের তরুণ প্রজন্মও। সবার মুখেই, ‘খেলা হবে… খেলা হবে…’। মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছিলেন, “হয়ে যাক খেলা… এক পায়ে খেলা হবে।” বিপুল ভোটে জিতে গিয়েছেন মমতা। তৃতীয় বারের সরকার গঠন করেছেন তিনি। তাই এবার সেই স্লোগানকেই মান্যতা দিলেন তিনি। এবার ‘খেলা হবে’ ক্রীড়া কর্মসূচির সরকারি প্রকল্প। এই প্রকল্পে ফুটবলের মানোন্নয়নে রেজিস্টার্ড ক্লাবগুলিকে ফুটবল বিতরণ করা হবে। ইতিমধ্যেই নবান্নের তরফে রাজ্যের প্রত্যেকটি পুরসভা ও পঞ্চায়েতে কাছে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে। রেজিস্টার ক্লাবগুলির তালিকা তৈরি করে কোন ক্লাবগুলি খেলাধুলোয় সক্রিয় তা জানাতে বলা হয়েছে। ১৮ জুনের মধ্যে তালিকা তৈরি করে দিতে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। তারপর সেই ক্লাবগুলিকে রাজ্যের ‘জয়ী’ প্রকল্পে তৈরি ফুটবলই পাঠানো হবে।

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...