Monday, April 6, 2026

বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি

Date:

Share post:

ফের রাজনৈতিক হিংসা মাথাভাঙ্গায়। রাতে বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ।

মাথাভাঙ্গায় ১ নম্বর ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের নেন্দার পাড় গ্রামে। রাতে বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি এবং এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিজেপির ৯ মণ্ডল সভাপতি রাজিব সরকার বলেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় ঢুকে এক বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে এবং পরে এক বিজেপি কর্মীকে মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে এলে তারা চলে যায়।

আরও পড়ুন-এবার ‘জয় শ্রীরাম’ ধ্বনি না দেওয়ায় জেলের ভিতরেই মারধরের অভিযোগ এক ISIS জঙ্গিকে!

এই বিষয়ে তৃণমূল কংগ্রেস নেতা আলিজার রহমান বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি। জোরপাটকি খুব শান্তিপ্রিয় এলাকা। তবে নব্য ও আদি বিজেপির মধ্যে বিবাদ হতে পারে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...