Saturday, May 30, 2026

এবার ‘জয় শ্রীরাম’ ধ্বনি না দেওয়ায় জেলের ভিতরেই মারধরের অভিযোগ এক ISIS জঙ্গিকে!

Date:

Share post:

জয় শ্রীরাম ধ্বনি না দেওয়ায় আজ-কাল রাস্তাঘাটে-বাজারেহাটে অনেকেই মারধর করা হচ্ছে বলে অভিযোগ উঠছে। এবার একই কান্ড ঘটল জেলের ভিতর এক জঙ্গির সঙ্গে। কারাবন্দি ওই সন্ত্রাসবাদীর অভিযোগ, ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে তাকে বাধ্য করা হয়। না দিলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। এর পাল্টা অভিযোগ, ওই জঙ্গি নিজেই নিজেকে জখম করেছে। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে ISIS-এর ওই জঙ্গি।

এই ঘটনা দিল্লির তিহার জেলের। ISIS-এর ওই জঙ্গির আইনজীবী এম এস খানের দাবি, ‘জয় শ্রীরাম’ ধ্বনি না দেওয়ায় তাঁর মক্কেলকে জেলে বেধড়ক মারধর করেছে জেলের অন্য বন্দিরা। বুধবার এই ঘটনার প্রেক্ষিতে দিল্লির একটি আদালতে মামলা করা হয়েছে।

সূত্রের খবর, দিল্লি-সহ ভারতের বিভিন্ন জায়গায় ধারাবাহিক বিস্ফোরণের ষড়যন্ত্র করছিল ওই জঙ্গি অর্থাৎ ইসলামিক স্টেটের সদস্য রশিদ জাফর। নিশানায় ছিল একাধিক রাজনীতিবিদ থেকে শুরু করে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলি। তা বানচাল করে দেয় জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) ও দিল্লি পুলিশ। তাঁদের যৌথ অভিযানে ২০১৮ সালের ডিসেম্বর মাসে ধরা পড়ে রশিদ ও তাঁর ৮ সঙ্গী। এরপর উত্তরপ্রদেশের ১১টি জায়গা ও রাজধানী দিল্লির জাফরাবাদ ও সেলামপুরে অভিযান চালায় NIA। এর ফলে জঙ্গিদের সমস্ত পরিকল্পনা ভেস্তে যায়। তারপর থেকেই তিহার জেলে রয়েছে রশিদ।

আরও পড়ুন-করোনার দ্বিতীয় ডোজ নেওয়ার পরেই প্রৌঢ়ের শরীর পরিণত হল চুম্বকে!

ISIS-এর জঙ্গি রশিদ প্রজাতন্ত্র দিবসে হামলার ছক কষে ছিল, এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তার কাছ থেকে উদ্ধারক করা হয়, পটাশিয়াম নাইট্রেট, সালফার ও অ্যামোনিয়াম নাইট্রেট সহ ২৫ কেজি বিস্ফোরক। এছাড়াও রিমোট কন্ট্রোল খেলনা গাড়ি, ওয়ারলেস ডোরবেল থেকে যন্ত্রাংশ নিয়ে বোমা তৈরি করেছিল, ৯১টি মোবাইল ফোন, ১৩৪টি সিমকার্ড বাজেয়াপ্ত করা হয় রশিদের কাছ থেকে।

Related articles

শিক্ষাঙ্গনেই ফিরতে চাই! অন্নপূর্ণা যোজনার কাজে নারাজ বিএলও-রা

অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Vander) প্রকল্পে কাজ করতে নারাজ বসিরহাটের (Basirhat)বহু বিএলও। হোয়াটসঅ্যাপে মেসেজ করে তাঁদের বিডিও অফিসে ডাকা...

জন্ম নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে সরকার: মুখ্যমন্ত্রীকে অনুরোধ শমীকের

দেশের উন্নয়নে জনসংখ্যা নিয়ন্ত্রণ যে বড় ভূমিকা নেয়, এবার সেই কথাই নতুন সরকারের স্বাস্থ্য দফতরের অনুষ্ঠানে মনে করিয়ে...

অরূপ রায়কে কালিমালিপ্ত করার চেষ্টা! মিথ্যা অভিযোগ আনতে গিয়ে ব্যাকফুটে গেরুয়া শিবির

ইদ উপলক্ষে রাজ্য সরকারের পাঠানো বিভিন্ন উপহার সামগ্রী এলাকাবাসীদের মধ্যে বিতরণ না হওয়ায় জেলাশাসকের দফতরের গুদামে ফেরত পাঠাচ্ছিলেন...

সোনারপুরে চোখে আঘাত অভিষেকের: নেত্রীর নির্দেশে ভর্তি হাসপাতালে

সোনারপুরে নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে হামলার মুখে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...