Friday, June 26, 2026

লাজপত নগরে কাপড়ের শোরুমে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৩০টি ইঞ্জিন

Date:

Share post:

সাতসকালেই বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটল রাজধানীতে। শনিবার সকালে দিল্লির লাজপত নগর মার্কেটের একটি কাপড়ের দোকানে আগুন লাগে। নিমেষে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা বাজার। অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৬টি ইঞ্জিন। পরে বিধ্বংসী আগুন নেভানোর কাজে সাহায্য করতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আরও ১৪টি ইঞ্জিন। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। গোটা ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। যদিও আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।
দমকলবাহিনী সূত্রের খবর, এদিন সকাল ১০ টা ২০ মিনিট নাগাদ দক্ষিণ দিল্লির লাজপত নগর মার্কেটের একটি কাপড়ের দোকানে আচমকা আগুন লাগে। একটি শোরুম থেকেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানগুলিতে। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৬টি ইঞ্জিন। পরে আগুন আশেপাশের দোকানগুলিতেও আগুন ছড়িয়ে পড়ায় আরও কয়েকটি ইঞ্জিন পাঠানোর আর্জি জানানো হয়। বর্তমানে মোট ৩০টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। গোটা ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...