Monday, April 6, 2026

৭০ দিন পরে দৈনিক সংক্রমণের সংখ্যা ৯০ হাজারের নীচে, কমছে না করোনায় মৃত্যুর সংখ্যা

Date:

Share post:

লকডাউন ও নানান বিধিনিষেধের জেরে দৈনিক করোনা সংক্রমণের গ্রাফ এখন নিম্নমুখী। আজ প্রায় ৭০ দিন পরে দৈনিক সংক্রমণের সংখ্যা ৯০ হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৩৩২ জন করোনা। ICMR-এর রিপোর্ট বলছে, গতকাল ১৯ লক্ষ ২০ হাজার ৪৭৭টি নমুনা পরীক্ষা হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৩ লক্ষ ৫৯ হাজার ১৫৫। গত ২৪ ঘণ্টায় এই মারণ ভাইরাসে প্রাণ কেড়েছ ৪০০২ জনের। দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৩ লক্ষ ৬৭ হাজার ৮১ জন। দিল্লিতে অনেকটাই নিয়ন্ত্রণে নভেল করোনাভাইরাস। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কর্ণাটকেও কম দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা।

আরও পড়ুন-শিশুশ্রম রোধে তৎপর শ্রমমন্ত্রক, এবার অনলাইনে জানানো যাবে অভিযোগ

এ বছরই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় উদ্বিগ্ন দেশবাসী। তৃতীয় ঢেউ আছড়ে পড়া ঠেকানোর একমাত্র উপায় কোভিডবিধি মেনে চলা এবং টিকাকরণ। এমনটাই দাবি করছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ১০ লক্ষ ৮০ হাজার ৬৯০ জন। একদিনে দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ২১ হাজার ৩১১ জন। এখনও পর্যন্ত দেশে ২ কোটি ৭৯ লক্ষ ১১ হাজার ৩৮৪ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। টিকা পেয়েছেন ২৪ কোটি ৯৬ লক্ষেরও বেশি মানুষ।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...