Monday, April 6, 2026

কুণালের বাড়িতে হঠাৎ রাজীব, জল্পনা

Date:

Share post:

TMC সাধারণ সম্পাদক Kunal Ghosh এর বাড়িতে BJP নেতা Rajib Banerjee. শনিবার বিকেলে।

প্রায় দেড় ঘন্টা বৈঠক শেষে দুজনেই বলেছেন: এটা সৌজন্যের বৈঠক। রাজীব কাছাকাছি এসেছিলেন অসুস্থ এক আত্মীয়কে দেখতে। কুণালের বাড়ি তিনি অতীতে আগেও এসেছেন। কুণালকে ফোন করে জানতে চান বাড়িতে আছেন কিনা। কুণাল বাড়িতেই ছিলেন। রাজীব যান। চা সহযোগে গল্প হয়। ব্যক্তিগত সৌজন্য। রাজনীতি বা দলে ফেরা নিয়ে কোনো কথা হয়নি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজীব বলেন,” এদিন তৃণমূলে ফেরা নিয়ে কোনো কথা হয়নি। তবে বিজেপি যেভাবে চক্রান্ত করছে, 356এর চেষ্টা করছে, সিএএ দিয়ে ধর্মীয় বিভাজন করছে, ব্যক্তিকুৎসার রাজনীতি করছে তাতে একমত নই।”

কুণাল বলেন,” হাওড়া ও ডোমজুড়ের তৃণমূল নেতা কর্মীদের বলব কোনো জল্পনা করে কষ্ট পাবেন না। অনেকে চলে যাওয়ার পরেও যেভাবে আপনারা লড়াই করে জয় এনেছেন, তাতে আপনাদের আবেগ আঘাত পাবে এমন কোনো কাজ দল করবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখুন।”

সৌজন্যবৈঠক ঘিরে জল্পনা চলছে। তবে এর বেশি একটি কথাও দুজনের কেউ বলেননি।

আরও পড়ুন- অধীর-আব্বাসে “না”, ফ্রন্টে “হ্যাঁ”! ফরওয়ার্ড ব্লক গর্জায়, বর্ষায় না

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...