Monday, April 6, 2026

সব্যসাচীর “প্রত্যাবর্তন” জল্পনার মধ্যেই বিস্ফোরক সুজিত

Date:

Share post:

সপুত্র ঘরে ফিরেছেন মুকুল। এবার কি তাহলে তাঁর ঘনিষ্ঠদের “ঘর ওয়াপসি”র পালা? গত কয়েক ঘন্টা ধরে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বাংলার রাজনৈতিক মহলে। আর এই জল্পনায় সবচেয়ে আগে যাঁর নাম উঠে আসছে, তিনি হলে “লুচি-আলুর দম” খ্যাত রাজারহাট নিউটাউনের প্রাক্তন বিধায়ক তথা বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। এই জল্পনার মধ্যেই মুখ খুললেন সব্যসাচীর কট্টর বিরোধী বলে পরিচিত রাজ্যের মন্ত্রী সুজিত বসু।

সূত্রের খবর, সব্যসাচীর দত্তের তৃণমূলে প্রত্যাবর্তন প্রসঙ্গে ঘনিষ্ঠ মহলে ক্ষোভ উগরে দিয়েছেন বিধাননগরের তৃণমূল বিধায়ক। সব্যসাচীকে দলে ফেরানো প্রসঙ্গে তীব্র আপত্তি জানিয়েছেন তিনি। এবং সব্যসাচী সম্পর্কে দলের শীর্ষ নেতৃত্বকে সেকথা তিনি জানাবেন বলেও জানিয়েছেন।

সুজিতের দাবি, বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে তৃণমূলের সর্বনাশ করার জন্য যে কয়েক জন নেতা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা নিয়েছিল, তার মধ্যে সব্যসাচী উপরের সারিতেই থাকবে। শুধু তাই নয়, সুজিতের আরও দাবি, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমস্তরকম কুৎসা থেকে শুরু করে চক্রান্তের “মাস্টার মাইন্ড” ছিলেন সব্যসাচী।

আরও পড়ুন- কুণালের বাড়িতে হঠাৎ রাজীব, জল্পনা

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...