Saturday, April 4, 2026

‘এই সরকার জনবিরোধী’, টিকা ও জীবনদায়ী ওষুধে জিএসটি প্রসঙ্গে কেন্দ্রকে তোপ ব্রাত্যর

Date:

Share post:

কোভিড টিকার ওপর ৫ শতাংশ কর বজায় রেখেছে কেন্দ্রীয় সরকার। শনিবার জিএসটি পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। কেন্দ্রের এই সিদ্ধান্তের পরপরই তৃণমূল ভবনে মোদি সরকারকে বিঁধল রাজ্যের শাসক দল।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘‘এই কেন্দ্রীয় সরকার জনবিরোধী।’’ তাঁর দাবি, কেন্দ্রের কাছে তৃণমূলের তরফে একাধিক বার জীবনদায়ী ওষুধ এবং টিকার উপর থেকে কর তুলে নেওয়ার আবেদন জানানো হয়েছে। তার পরেও জিএসটি বহাল রাখার সিদ্ধান্ত নিল কেন্দ্র।
শনিবারই কেন্দ্র জানিয়েছে, অ্যাম্বুল্যান্সের উপর জিএসটি নেওয়া হবে ১২ শতাংশ। তবে আরটিপিসিআর যন্ত্র, আরএনএ এক্সট্র্যাকশন যন্ত্র, জিনোম সিকোয়েন্সিং যন্ত্রের উপর আগের মতোই ১৮ শতাংশ জিএসটি বহাল থাকবে। জিনোম সিকোয়েন্সিং কিটের উপর আগের মতোই ১২ শতাংশ জিএসটি নেওয়া হবে। কোভিড টিকার উপর থেকে পণ্য পরিষেবা কর বা জিএসটি তুলে নেওয়ার কোনও প্রশ্নই নেই বলে সাফ জানিয়েছে কেন্দ্র। কেন্দ্রের যুক্তি, টিকা কেনার দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছে তারা। তাই এ ক্ষেত্রে জিএসটি তুলে নেওয়ার যুক্তি খাটে না।
এই প্রসঙ্গ টেনে এদিন ব্রাত্য বসু বলেন, ‘‘এই কেন্দ্রীয় সরকার জনবিরোধী সরকার।’’ কেন্দ্রের কাছে তৃণমূলের তরফে একাধিক বার জীবনদায়ী ওষুধ এবং টিকার উপর থেকে কর তুলে নেওয়ার আবেদন জানানো হয়েছে। তার পরেও জিএসটি বহাল রাখার সিদ্ধান্ত নিল কেন্দ্র। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রধানমন্ত্রীকে এ বিষয়ে চিঠি লিখেছেন। তিনি আরও বলেন, ‘‘এই কেন্দ্রীয় সরকার মানুষের কথা বিন্দুমাত্র ভাবে না। পরিযায়ী শ্রমিকদের কথা ভাবে না। সাধারণ মানুষের প্রতি তাদের কোনও সহানুভূতি নেই এদের। টিকা এবং ওষুধ মানুষকে বিনামূল্যে দেওয়ার পক্ষপাতি আমরা।’’

 

Related articles

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...