Sunday, June 28, 2026

চরবৃত্তির অভিযোগে ধৃত চিনা নাগরিককে ৬ দিনের পুলিশ হেফাজত দিল আদালত

Date:

Share post:

চরবৃত্তির অভিযোগ ভারতে অনুপ্রবেশকারী চিনা (China) নাগরিক হান জুনবেকে ৬ দিনের পুলিশ হেফাজতে পাঠাল মালদহ (Maldah) আদালত। তার কাছ থেকে বহু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে খবর। বিএসএফ জানিয়েছে হান জুনবে নামের ওই চিনা নাগরিকের বিরুদ্ধে বিদেশি আইনের (Foreign Act) ১৪ বি ধারা অর্থাৎ বৈধ নথি ছাড়া ভারতে আনুপ্রবেশের অপরাধে মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তদন্তের সুবিধায় এর সঙ্গে আরও কয়েকটি ধারা যোগ করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর। তবে আপাতত তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় কালিয়াচক থানার পুলিশ। প্রয়োজনে দেশের সব কটি থানাকে এ ব্যাপারে সতর্ক করা হতে পারে।

 

মালদার মিলিক সুলতানপুর সীমান্ত এলাকা থেকে ওই চিনা নাগরিককে গ্রেফতার করেছিল বিএসএফ। যখন সে অবৈধ ভাবে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিলো তখন তাকে গ্রেফতার করে বি এস এফ। ১৪ এবি ফরেন অ্যাক্ট এ শনিবার তাকে মালদহ জেলা আদালতে সাত দিনের রিমান্ড চেয়ে তোলা হবে। গতকাল শুক্রবার এই ব্যাক্তিকে জেরা করে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। উত্তর প্রদেশের এটিএস এর টিম মালদায় এসে জেরা করার পর কালিয়াচক পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে সূত্রের খবর জেলা পুলিশকে দিলেও এটিএস তাকে রিমান্ডে নিতে পারে।

অনুপ্রবেশকারীকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য সীমান্ত চৌকি মহাদীপুরে রাখা হয়েছিল।জিজ্ঞাসাবাদের সময় এই চিনা অনুপ্রবেশকারী তার নাম বলেছে হান জুনবে(৩৬)। তিনি চিনের হুবাইয়ের বাসিন্দা। জিজ্ঞাসাবাদ করে এবং পাসপোর্ট উদ্ধার করে জানা যায় সে চলতি বছরের ২ জুন ব্যবসায়িক ভিসা নিয়ে ঢাকা , বাংলাদেশে পৌঁছেছিল। সেখানে একজন চিনা বন্ধুর সাথে থেকেছে । তারপরে ৮ জুন সোনা মসজিদ , জেলা চাঁপাই নবাবগঞ্জে (বাংলাদেশ) আসে এবং একটি হোটেলে ছিল । ১০ জুন যখন সে ভারতীয় সীমান্তের ভিতরে প্রবেশ করছিলো , তখন তাকে সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানরা ধরে ফেলে।

জিজ্ঞাসাবাদে সে বলেছে যে এর আগেও চারবার ভারতে এসেছিলো। ২০১০ সালে হায়দরাবাদ এবং ২০১৯ সালের পরে তিনবার দিল্লি গুরুগ্রামে এসেছিলো । তার কথা মতো গুরুগ্রামে তাঁর একটি হোটেল আছে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...