Friday, June 26, 2026

বিহারে বেসুরো ২ জোটসঙ্গী, বাড়ছে সরকার পড়ে যাওয়ার সম্ভাবনা

Date:

Share post:

একেবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জোটসঙ্গীদের সঙ্গে নিয়ে ম্যাজিক ফিগারের চেয়ে মাত্র ৩টি আসন বেশি নিয়ে বিহারে(Bihar) সরকার গড়েছে এনডিএ(NDA) জোট। এবার সেই জোট সরকারের অন্দরে ঘনিয়ে এলো আশঙ্কার কালো মেঘ। বেসুরো গাইতে শুরু করেছে এনডিএ জোটের ২ শরিক হিন্দুস্থান আওয়াম মোর্চা ও বিকাশশীল ইনসান পার্টি। পরিস্থিতি যে গুরুতর তা অনুমান করে এবার ঘর বাঁচাতে এবং বিক্ষুব্ধদের মান ভাঙাতে উঠে-পড়ে লাগলো গেরুয়া শিবির।

জানা গিয়েছে, দিন কয়েক আগে বিহারের বাঁকা জেলায় এক মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার পর একেবারে চিনা ছকে হিন্দু-মুসলিম রাজনীতির অংক কষে বিহার বিজেপি(BJP)। বিজেপি নেতাদের বলতে শোনা যায় সন্ত্রাসবাদের ঘাঁটি হয়ে উঠেছে এই মাদ্রাসাগুলি। এরপরই বিজেপির বিরুদ্ধে রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন হিন্দুস্তান আওয়াম মোর্চার সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝি। শুধু তাই নয়, আরেক জোটসঙ্গী বিকাশশীল ইনসান পার্টির সুপ্রিমো মুকেশ সাহানি টুইটারে লেখেন, এনডিএ শরিকদের উচিত আজেবাজে বয়ান বাজি না করে রাজ্যের ১৯ লক্ষ বেকারের চাকরি দেওয়ার ব্যবস্থা করা। এনডিএর ২ শরিক দল এভাবে প্রকাশ্যে সরকারের বিরোধিতা করায় স্বাভাবিকভাবেই গুঞ্জন শুরু হয় রাজনৈতিক মহলে। এদিকে এই ঘটনার পর জিতম রাম মাঝিকে ইউপিএতে যোগ দেওয়ার আবেদন জানান, আরজেডি নেতা তেজস্বী যাদব। এরপরই শুরু হয়ে গিয়েছে জল্পনা।

আরও পড়ুন:‘এই সরকার জনবিরোধী’, টিকা ও জীবনদায়ী ওষুধে জিএসটি প্রসঙ্গে কেন্দ্রকে তোপ ব্রাত্যর

উল্লেখ্য, ২৪৩ আসনবিশিষ্ট বিহার বিধানসভায় ম্যাজিক ফিগার ১২২। এদিকে জোট সঙ্গী মিলিয়ে এনডিএর মোট আসন সংখ্যা ১২৩। অর্থাৎ মাত্র তিনটি আসন বেশি। হিন্দুস্তান আওয়াম মোর্চার এবং বিকাশশীল ইনসান পার্টির ৪ জন করে মোট ৮ বিধায়ক রয়েছে।‌ এই বিধায়করা যদি এনডিএ থেকে বেরিয়ে যায় তবে স্বাভাবিকভাবেই নীতীশ সরকারের পতনের সম্ভাবনা রয়েছে।

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...