Saturday, April 4, 2026

স্ত্রী -নির্যাতনের দায়ে জেল হয়েছিল অভিনেতা যশের!

Date:

Share post:

নুসরত জাহানের ( Nusrat Jahan) বিবাহ র্বিতর্কের (marriage controversy) জেরে টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত (Bengali movie actor Yash Dasgupta) এখন সংবাদ শিরোনামে। যদিও সাম্প্রতিককালের মধ্যে নুসরাতকে নিয়ে তিনি একটি শব্দও খরচ করেননি। কিন্তু নুসরত পর্ব শেষ হওয়ার আগেই যশ দাশগুপ্তের কীর্তির কথা প্রকাশ্যে এল। টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত বিবাহিত এবং তার একটি কন্যা সন্তানও আছে। যশের নামে বধূ নির্যাতনের অভিযোগ রয়েছে। এই অভিযোগে যশ ইতিমধ্যেই এক বছর জেলও খেটেছেন। যদিও উইকিপিডিয়াতে যশোর প্রোফাইলে উল্লেখ আছে তিনি অবিবাহিত। কিন্তু সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, অভিনেতা যশ দাশগুপ্ত বিবাহিত। বিয়ের পর থেকেই যশ স্ত্রীর প্রতি শারীরিক নির্যাতন করতেন বলে অভিযোগ। যশের স্ত্রী তার নামে ৪৯৮ এ ধারায় মামলা রুজু করেছিলেন।

জানা গিয়েছে যশ সে সময় একটি বাংলা মেগা সিরিয়ালের (a Bengali mega serial) লিড চরিত্রে অভিনয় করেছিলেন। যশের জেল যাত্রার জন্য বেশ কিছুদিন সিরিয়ালটির শুটিংও পিছিয়ে দিতে হয় বলে শোনা গিয়েছিল। জানান যদিও যশ নিজে বা টলিউডের বিশেষ কেউ এখনই এ নিয়ে মুখ খুলতে রাজি নন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...