Wednesday, June 24, 2026

বড় পর্দায় মুক্তি পেল সলমনের রাধে ‘, প্রথম দিনের দর্শকসংখ্যা ৮৪ !

Date:

Share post:

ভাইজান কথা দিয়েছিলেন। আর কথা রাখলেনও। লকডাউন ( unlock process) মিটতেই প্রথম শুক্রবার সলমন খান(Salman Khan starring rahte) অভিনীত ‘রাধে’ মুক্তি পেল বড় পর্দায়। ‘রাধে’ ইতিমধ্যেই’ ‘ওটিটিতে(Ott) মুক্তি পেয়েছে। ‘রাধে’। কিন্তু লকডাউন শুরু হতেই মুম্বইয়ে সিনেমা হল মালিক সংগঠনের সঙ্গে সলমনের কথা হয়েছিল যে লকডাউন উঠলেই রাধে মুক্তি পাবে বড় পর্দায়। মহারাষ্ট্রে (Maharashtra) লকডাউন খানিক শিথিল হতেই যে সব জায়গায় সিনেমা হল খোলার অনুমতি মিলেছে সেখানকার দুই সিনেমা হলে মুক্তি পেল রাধে। মালেগাঁওয়ের ড্রাইভ ইন সিনেমা ছাড়াও ঔরঙ্গাবাদের একটি সিনেমা হলে প্রদর্শন শুরু হল ছবিটির।

 

করো প্যান্ডেমিক পর্বে ড্রাইভ ইন সিনেমার চাহিদা খুবই বেড়েছে। এক্ষেত্রে গাড়িতে বসেই বিগ স্ক্রিনে দেখা যাবে সিনেমা। ভিড়ভাট্টা এবং সংক্রমণের ভয় থাকবে না। থাকবে চেয়ারও। দর্শক ইচ্ছে হলে সেখানেও ছবি দেখতে পারেন।

প্রথম দিনের পাওয়া তথ্য অনুযায়ী ওই দুই সিনেমা হলের একটির (ড্রাইভ ইন সিনেমা) মালিক তুষার তিসাগের জানিয়েছেন, “সন্ধে সাড়ে সাতটার শো’তে গাড়িতে বসে ২২ জন দেখেছেন। আর চেয়ারে বসে দেখেছেন ৪০ জন। ” তবে দর্শকশূন্য হওয়ায় সিনেমা হলে রাত সাড়ে ৯টার শো’টি বাতিল করতে হয় ।

অন্যদিকে ঔরঙ্গাবাদের সিনেমা হলটির মালিক জানিয়েছেন, শুক্রবার ৪টি শো মিলিয়ে মোট ২২টি টিকিট বিক্রি হয়েছে। সূত্র বলছে গতকাল ওই দুই সিনেমা হল থেকে রাধের দৌলতে উঠে এসেছে প্রায় ৬ হাজার ১৭ টাকা।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...