Wednesday, June 24, 2026

সংক্রমণ নিয়ন্ত্রণে আসতেই ছন্দে ফিরছে রাজধানী, শুরু আনলক পর্ব

Date:

Share post:

করোনা পরিস্থিতি স্বাভাবিক হতেই ছন্দে ফিরছে রাজধানী দিল্লি। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছেন ২১৩ জন। স্বাস্থ্যদফতরের বুলেটিন অনুযায়ী, দৈনিক আক্রান্তের সংখ্যা আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। এর আগে জোড়-বিজোড় পদ্ধতিতেতে দোকান ও বাজার খোলার সিদ্ধান্ত নিয়েছিল কেজরিওয়াল সরকার। এবার পুরপুরি আনলকের সিদ্ধান্ত নিতে চলেছে সরকার। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, আগামী ১ সপ্তাহ চলবে আনলকের ট্রায়াল। অর্থ্যাত সমস্ত দোকান ও রেস্তোরাঁ খোলা থাকবে। সোওবার থেকেই এই নিয়ম কার্যকর করা হবে বলে জানিয়েছেন তিনি।
কেজরিওয়াল আরও জানিয়েছেন, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত সব দোকান খোলা থাকবে। ৫০ শতাংশ আসন নিয়ে খোলা যাবে রেস্তোরাঁ। ৫০ শতাংশ ব্যবসায়ীদের নিয়ে খোলা হবে সাপ্তাহিক বাজার। তবে প্রতি পুরসভায় প্রতিদিন একটাই বাজার খুলতে পারবে। ধর্মীয় স্থানও খোলা হবে বলে জানিয়েছেন তিনি। তবে সেখানে কোনও ভক্ত প্রবেশ করতে পারবেন না।
এছাড়াও কোন কোন পরিষেবা চালু থাকবে তা দেখে নেওয়া যাক-
• অত্যাবশ্যকীয় পণ্য ও ওষুধের দোকানগুলি সারাদিনই খোলা রাখা যাবে
• শপিং মল খোলা হবে
• ৫০ শতাংশ আসন নিয়ে চালু করা হচ্ছে মেট্রো পরিষেবা।
• অনলাইনে পণ্য ডেলিভারিও চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
• অনুষ্ঠান বাড়িগুলিতে সর্বোচ্চ ২০ জন আমন্ত্রিত থাকতে পারবেন।
• ৫০ শতাংশ আসন নিয়ে চালু করা হচ্ছে গণপরিবহণ।
• রাজনৈতিক ও ধর্মীয় জমায়েতে নিষেধাজ্ঞা এখনও জারি থাকবে।
• সুইমিং পুল, পার্ক ও জিম পুরোপুরি বন্ধ থাকবে।
• আপাতত বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলিও। যদিও অনলাইন ক্লাস চলবে।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...