Wednesday, June 24, 2026

‘ক্ষমতার জন্য বিজেপিতে এলে আমরাই রাখব না’, নাম না করে মুকুলকে তীব্র কটাক্ষ দিলীপের

Date:

Share post:

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া মুকুল রায়কে এবার কার্যত ক্ষমতালোভী বলে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। মুকুলের দলত্যাগ নিয়ে প্রথমে কিছু মন্তব্য না করলেও প্রথমে শনিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে এবং পরে নিজের টুইটার হ্যান্ডলে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন। সেখানে কারও নাম উল্লেখ না করলেও ক্ষোমতাভোগী তকমা যে মুকুলের উদ্দেশেই তা বুঝতে অসুবিধা হয় না।

২০১৭ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন, ২০২১-এ আবার তৃণমূলে ফিরেছেন মুকুল রায়। কিন্তু তার এ ভাবে দলবদলকে সমালোচনার মুখে পড়তে হয়েছে তৃণমূলের একাংশ এবং বিজেপি দুই পক্ষের কাছেই।

মুকুল রায়ের তৃণমূলে যাওয়া প্রসঙ্গে শুক্রবার সরাসরি কোনও মন্তব্য করেননি বিজেপি রাজ্য সভাপতি। কিন্তু সময় যত গড়াচ্ছে ততই মুকুল রায়কে সমালোচনার মুখে পড়তে হচ্ছে, মূলত বিজেপির কাছেই তাঁকে সমালোচিত হতে হচ্ছে। শনিবার দিলীপ ঘোষ যা বলেছিলেন শনিবার কার্যত তাই টুইট করলেন।

টুইটে দিলীপ ঘোষ লিখেছেন, “দল ছাড়াটা এখন অনেকের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। বিজেপি সেই লোকেদের উপর নির্ভর করে যারা রক্ত দিয়ে, ঘাম ঝরিয়ে দলকে দাঁড় করিয়েছে। বিজেপিতে থাকতে হলে ত্যাগ-তপস্যা করতে হবে। যারা শুধু ক্ষমতা ভোগ করতে চান, তারা বিজেপিতে থাকতে পারবেন না। আমরাই থাকতে দেব না।”

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...