Saturday, April 4, 2026

‘জামাইষষ্ঠীর ‘ ইলিশ আনতে সোমবারই সাগরে পাড়ি দিচ্ছে ট্রলার

Date:

Share post:

ভোজনরসিক বাঙালির (foodie Bengali)জন্য সুখবর। জামাইষষ্ঠীর (jamai sasthi) আগেই বাজার ছেয়ে যাবে ইলিশে। ইলিশ (to collect hilsa) আনতে আগামিকাল, সোমবারই দিঘা মোহনা, শঙ্করপুর ও পেটুয়াঘাট মৎস্য বন্দর থেকে সমুদ্রে পাড়ি দিচ্ছে বেশ কয়েকটি ট্রলার।

দু – একদিনের মধ্যেই মাছ নিয়ে ফিরে আসবে ট্রলারগুলি। শনিবার এ নিয়ে মৎস্যমন্ত্রী অখিল গিরির (minister Akhil Giri) নেতৃত্বে একটি বৈঠক বসে। বৈঠকে ছিলেন দিঘা মোহনা ফিসারম্যান অ্যান্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশন, মৎস্য দফতর এবং ট্রলার মালিকরা। বৈঠক মৎস্যমন্ত্রী ছাড়াও ছিলেন সহ-মৎস্য অধিকর্তা সুরজিৎ বাগ, সংগঠনের সভাপতি প্রণব কর, সম্পাদক শ্যামসুন্দর দাস ও অন্যান্যরা। সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে কোভিড বিধি মেনে মৎস্যজীবীরা কাজ করবেন। প্রতিদিন কাজের পরে স্যানিটাইজ করা হবে মৎস্যজীবীদের। সাম্প্রতিক সুপার সাইক্লোনে ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা নিয়েও এই বৈঠকে আলোচনা হয়েছে। জানা গিয়েছে, মৎস্য দফতরের নির্দেশ অনুযায়ী, ফিশিংয়ের ব্র্যান্ড পিরিয়ড শেষ হচ্ছে আগামী ১৪ জুন। তাই ১৪ তারিখেই এই ট্রলারগুলি সমুদ্রে পাড়ি দেবে ইলিশের খোঁজে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...