Saturday, April 4, 2026

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কলকাতায়, পূর্বাভাস আবহাওয়া দফতরের

Date:

Share post:

বঙ্গোপসাগরের উত্তর দিকে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে পরিণত হয়েছে নিম্নচাপে। নিম্নচাপের হাত ধরে রাজ্যে প্রবেশ করেছে বর্ষা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় চলছে ভারী বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার ও সোমবার। গোটা দিন বৃষ্টি না হলেই অল্প সময়েই ভারী বৃষ্টির কারণে কলকাতার একাধিক জায়গা জলমগ্ন। পুরসভার তরফ থেকে জানানো হয়েছে সক পাম্পিং স্টেশন কাজ করছে তাই বেশিক্ষণ জল দাঁড়াবে না।

নিম্নচাপের জেরে ঝাড়গ্রাম জেলায় রবিবার দুপুর থেকে শুরু হয়েছে বৃষ্টি। সঙ্গে বজ্রপাত। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বৃষ্টির সময় বাজ পড়লে কী সতর্কতা অবলম্বন করতে হবে তা নিয়ে প্রচার চলছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, গভীর নিম্নচাপ ওড়িশার দিকে সরে গেলেও মৌসুমী বায়ুর প্রভাবে ২-৩ দিন ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে।

আরও পড়ুন-রত্না চট্টোপাধ্যায় পরকীয়ায় লিপ্ত , দাবি শোভন-বৈশাখীর

ইতিমধ্যেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে ঢুকতে শুরু করেছে। উত্তরবঙ্গে বর্ষা শুরু হয়েছে। নিম্নচাপ সরে গেলেই আজ, রবিবার থেকে বাংলার দক্ষিণ ভাগেও বর্ষা শুরু হয়ে যাবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়াবিদদের মতে, আজ থেকেই রাজ্যজুড়ে সর্বত্র জাঁকিয়ে বসবে বর্ষাকাল। ইতিমধ্যেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রভাব বিস্তার করছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...