Saturday, April 4, 2026

দেবাংশুকে ‘কার্টুন’ বললেন শ্রীলেখা, পাল্টা ‘নাগিন’ দেবাংশুর

Date:

Share post:

দেবাংশু-শ্রীলেখা প্রসঙ্গে রবিবার উত্তাল সোশ্যাল মিডিয়া। তৃণমূলের দেবাংশু ভট্টাচার্যকে ‘কার্টুন’ বলে কটাক্ষ করেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। রবিবার নিজের ফেসবুকে একটি মিম ভিডিয়ো শেয়ার করে দেবাংশু প্রসঙ্গে শ্রীলেখা লেখেন, ‘ইয়ুথ আইকন নাকি? কার্টুন তো পুরো।’ পাল্টা দিয়েছেন দেবাংশুও।

এই প্রসঙ্গে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দেবাংশু বলেন, ‘যিনি ওই পোস্টটি করেছেন, তাঁর নামই আমি ভুলে গিয়েছিলাম। ইন্টারনেটে সার্চ করে দেখতে হল তিনি কে। দেখে মনে পড়ল যে ছেলেবেলায় টিভিতে দেখেছিলাম। নাগিনী হয়ে মাটিতে লুটিয়ে পড়তে দেখেছি। পরবর্তীকালে আর কিছু দেখিনি। একটি টেলিভিশন শোতে বোধহয় হাসির জন্য পয়সা পেতেন।’

নাম না করে শ্রীলেখার উদ্দেশ্যে দেবাংশু আরও বলেন, ‘সিপিএমের কাজ হল ব্যক্তিগত আক্রমণ করা। আমরা ব্যক্তিগত আক্রমণ করি না। কারও যদি হাতে কাজ না থাকে, যোগ্যতার খাতিরে বিনোদন জগতে সুযোগ না পান এবং আমাকে নিয়ে একটি পোস্ট করে দু পয়সার ফুটেজ পেতে চান, তাহলে পেতেই পারেন। ‘

পাল্টা দিয়েছেন শ্রীলেখাও। এই প্রসঙ্গে তিনিও একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আহারে বেচারা পার্সোনাল আক্রমণ হিসেবে নিয়েছে? আমি তো পার্সনটাকেই চিনি না। আমি একটি মিম শেয়ার করেছি মাত্র। কারওকে ব্যাক্তিগতভাবে আমি আক্রমণ করিনি’।

আরও পড়ুন- মুকুল-রাজীব পর্বের পর তৃণমূল নেতা-কর্মীদের কী বার্তা দিলেন কুণাল?

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...