Friday, April 3, 2026

পুরকর্মীদের পেনশনের নতুন নিয়ম, অবসরের পরের দিন থেকে মিলবে সুবিধা

Date:

Share post:

কর্মজীবনের অবসরের কয়েক বছর পেরোলেও পেনশন পাচ্ছেন না, বারে বারে এই অভিযোগ আসে কলকাতা পুরনিগমের সদর দফতরে । এবার এই অভিযোগের নিষ্পত্তি করতে চায় তারা। এজন্য নয়া পেনশন নীতি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরনিগম ।
তারা সিদ্ধান্ত নিয়েছে, অবসরের সঙ্গে সঙ্গেই হাতে হাতে পেনশনের কাগজ দিয়ে দেওয়া হবে ।

কলকাতা পুরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, কর্মজীবন শেষের পরের দিন থেকে যাতে পেনশনের সুবিধা পান কর্মীরা, সেই জন্যই নতুন পেনশন নীতি তৈরি করা হয়েছে ।

নতুন নীতি অনুযায়ী , পুরকর্মীর কর্মজীবনের অবসরের তিন মাস আগে থেকেই তাঁর পেনশনের ফাইল তৈরি শুরু হয়ে যাবে । পেনশন ফাইলের একটি আইডি নম্বর থাকবে । মোবাইলে এসএমএসের মাধ্যমে অবসরপ্রাপ্ত কর্মীকে দেওয়া হবে সেই আইডি নম্বর । ওই নম্বরের ভিত্তিতে সেই ব্যক্তির পেনশনের ফাইল কোন পর্যায়ে রয়েছে সেটি তিনি জানতে পারবেন । ফাইল সংক্রান্ত কোনও সমস্যা হলে, কর্মী তা নিয়ে সরাসরি কথা বলতে পারবেন পুরনিগমের স্পেশাল কমিশনারের সঙ্গে ।

ফিরহাদ হাকিম আরও জানিয়েছেন, সংশ্লিষ্ট পুরকর্মীর কর্মজীবনে কোথাও নিয়মভঙ্গ, সাসপেন্ড কিংবা শুনানি বাকি রয়েছে কিনা সেগুলি দেখে নেওয়া হবে এই তিন মাসের মধ্যে । তাঁর ফাইলের প্রতি মুহূর্তের আপডেট পাবেন মোবাইলের এসএমএসের মাধ্যমে । সবকিছু ঠিক থাকলে অবসরের দিনই হাতে দিয়ে দেওয়া হবে পেনশনের কাগজ ৷ পরদিন থেকেই অবসরপ্রাপ্ত পুরকর্মী পেনশনের সুবিধা পাবেন । এই নীতির ফলে পেনশন নিয়ে যাবতীয় সমস্যা সমাধান হয়ে যাবে বলে আশাবাদী ফিরহাদ হাকিম।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...