Saturday, April 4, 2026

চুক্তির সমাধান চেয়ে এবার পথে নামল ইস্টবেঙ্গল সমর্থকরা

Date:

Share post:

চুক্তির সমাধান চেয়ে এবার পথে নামল ইস্টবেঙ্গলের ( East bengal) সমর্থকেরা ৷ ইনভেস্টর কোম্পানি শ্রী সিমেন্টের ( shree cement ) সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের ( east bengal) চুক্তির সমাধান চেয়ে পথে নামল তারা ৷ হয় চুক্তিতে সই করুক কর্তারা, নয়তো বা ক্লাব ছেড়ে চলে যাক। এই দাবি নিয়ে রবিবার এমবি রোডে বিক্ষোভে নামে এমবি রোড ইস্টবেঙ্গল সমর্থকরা ।

এতদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ক্লাব কর্তাদের নিয়ে প্রবল ক্ষোভ দেখা গিয়েছে সমর্থকদের মধ‍্যে৷ কিন্তু রবিবার সকালে আন্দোলন সোশ্যাল মিডিয়া ছেড়ে নেমে আসে রাস্তায়। এমবি রোড ইস্টবেঙ্গল সমর্থকরা স্লোগান, পোস্টারে ক্লাব কর্তাদের বিরুদ্ধে সরব হন । চুক্তিতে স্বাক্ষর না হলে ক্লাব কর্তাদের পদত্যাগের দাবিও তোলেন তারা। এমনকি শীর্ষকর্তা দেবব্রত সরকারের কুশপুত্তলিকা পোড়ানোর আয়োজন করা হয়েছিল । কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের কার্যকারী কমিটির সদস্যদের হস্তক্ষেপে তা সম্ভব হয়নি । এদিন সমর্থকদের  কার্যকারি কমিটির সদস‍্যরা আশ্বাস দেন সব ঠিক হয়ে যাবে বলে, এরপাশাপাশি  ক্লাব বিক্রি করে কোন কিছু হবে না বলেও জানান তারা।

ইনভেস্টোর কোম্পানি  শ্রী সিমেন্টের মূল চুক্তিপত্রে এখনও সই করেনি ইস্টবেঙ্গল ক্লাব। চুক্তিপত্রে এমন কিছু বিষয় থাকায় সই করতে নারাজ হন লাল-হলুদ কর্তারা। এদিকে শ্রী সিমেন্টের পক্ষ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে মূল চুক্তিপত্রে সই না হলে তারা আর এগোবে না।

আরও পড়ুন:জয় দিয়ে ইউরো কাপের অভিযান শুরু করল ইংল‍্যান্ড

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...