Friday, June 26, 2026

নিউটাউন গুলিকাণ্ডে যোগ থাকার সন্দেহে ভাঙড় থেকে আটক পাঞ্জাবের ৪ বাসিন্দা

Date:

Share post:

নিউটাউন গুলিকাণ্ডে এবার ভাঙড় থেকে আটক হল ৪ জন। ধৃতদের বাড়ি পাঞ্জাবে বলে জানা গিয়েছে। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তাদের আটক করা হয়েছে বলে জানা গিয়েছে তদন্তকারীদের সূত্রে। চলছে জেরা।

নিউটাউনে গুলিকাণ্ডের পরই সময়ের হিসাব করে একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এমন সময় সূত্রে মারফত পুলিশের কাছে খবর পৌঁছয় ভাঙড়ের চিনাপুকুর এলাকায় একটি নির্মীয়মান বিল্ডিংয়ে থাকছিল ৪ জন। এর পর সেখানে পৌঁছে পুলিশ তাদের আটক করে। আটক হওয়া ৪ জনের সঙ্গে এক শিশুও রয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে দাবি, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ধৃতদের জেরা করা হচ্ছে। নিউটাউন গুলিকাণ্ডের সময় তারা কোথায় ছিল, কী করছিল তা খতিয়ে দেখা হচ্ছে। সুমিত কুমার এবং ভরত কুমারের সঙ্গে এদের যোগাযোগ রয়েছে কিনা বা কী ধরনের যোগাযোগ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবরে আরও জানা যাচ্ছে, এই জিজ্ঞাসাবাদে স্পেশাল টাস্ক ফোর্সের একটি দলও যোগ দিয়েছে।

 

Related articles

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...