Wednesday, April 1, 2026

২৬ জুন ভরা কোটালের জলে ভাসবে বাংলা, নবান্নর সতর্কবার্তা জেলাগুলিকে

Date:

Share post:

সুপার সাইক্লোন ইয়াসের তাণ্ডব সদ্য সামলে উঠেছে বাংলা। আর তারপরেই আবার ভরা কোটালের ( high tide) রক্তচক্ষু। আর সেই সঙ্গে বাংলায় পুরোদমে চলছে বর্ষার বর্ষণ। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore weather office) পূর্বাভাস এই সব মিলিয়ে আগামী ২৬ শে জুন প্রবল জলস্ফীতির দরুন ভাসতে পারে বাংলা। ভাসতে পারে কলকাতা। ফলে আগাম বিপদের আভাস আঁচ করে নবান্ন সতর্ক বার্তা পাঠিয়েছে জেলাগুলিকে। সতর্কবার্তা পাঠানো হয়েছে সেচ ও কৃষি দফতরকে। দিঘা শংকরপুর, পাথরপ্রতিমা গোসাবা ক্যানিং, সুন্দরবনের একাধিক নদীবাঁধ নতুন করে তৈরি করা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে সরকার। সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র জানিয়েছেন, সেচ দফতরের ইঞ্জিনিয়ার ও কর্মীরা সেচ যথাসাধ্য চেষ্টা করছেন । তারা নিজেদের ১০০ শতাংশ দিয়ে কাজ করছে।ভরা কোটাল এর সময় দিঘা থেকে বকখালি পর্যন্ত সমুদ্রের জল স্তর অনেকটাই বৃদ্ধি পেতে পারে। নদী সমুদ্র ছাপিয়ে জল ঢুকে যাবে গ্রামে। তাই গ্রাম ও জেলা গুলিকে সতর্ক করা হচ্ছে।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...