Tuesday, February 24, 2026

বঙ্গভঙ্গের ষড়যন্ত্র করলে বাংলার মানুষ তা রুখে দেবে: গর্জে উঠলেন মমতা

Date:

Share post:

বিজেপির বিরুদ্ধে এবার বঙ্গভঙ্গ করার ষড়যন্ত্রের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী। সোমবার, নবান্নের সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “ বঙ্গভঙ্গ করার ষড়যন্ত্র করছে বিজেপি। বাংলাকে ভাগ করতে চাওয়ার উপযুক্ত জবাব দেবে রাজ্যের মানুষ। বাংলাকে পরাধীন করতে দেব না।”

বিধানসভা ভোটে ধরাশায়ী হওয়ার পর রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে রোজই নিত্যনতুন অভিযোগ করছে বিজেপি (Bjp)। বাংলাদেশ, নেপাল-সহ একাধিক দেশ থেকে উত্তরবঙ্গে ঢুকছে দুষ্কৃতীরা। রোহিঙ্গারাও উত্তরবঙ্গকে সেফ করিডোর হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিজেপির সাংসদ-বিধায়করা। এবার উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গণ্য করার দাবি তুলছেন তাঁরা। বিজেপির এই চক্রান্তের বিরুদ্ধে সরব মমতা।

মুখ্যমন্ত্রীর প্রশ্ন তোলেন, “কেন্দ্রশাসিত অঞ্চল মানে কী দিল্লির পায়ে পড়তে হবে? জম্মু কাশ্মীরের মতো মুখ বন্ধ করে রাখতে হবে?” এরপরই তিনি বলেন, এ সব এত সহজ নয়। এর জন্য রাজ্যের অনুমতি লাগে। “বিজেপি চাইলে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার বিক্রি করে দিতে পারে না।” এরপরই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মমতা বলেন, বাংলাকে ভাঙতে এলে মানুষ তার জবাব দেবে। “কিছুদিন আগে ভোটে হেরেও শিক্ষা হয়নি ওদের।”

আরও পড়ুন:আইন না জেনেই দলত্যাগ বিধি নিয়ে হুমকি শুভেন্দু’র, শিশির-ইস্যুতে কেন নীরব, উঠছে প্রশ্ন

শনিবারের জিএসটি কাউন্সিলের বৈঠক বাংলার অর্থমন্ত্রী অমিত মিত্রের (Amit Mitra) কণ্ঠরোধের অভিযোগ উঠেছে কেন্দ্রের বিরুদ্ধে। এদিন এ নিয়ে তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। বলেন, “জিএসটির উপর কর নিচ্ছে লজ্জা নেই। সেদিন অমিত মিত্র এটা নিয়ে বলতে গিয়েছিলেন তাই ওঁর মাইক বন্ধ করে দেওয়া হয়।”

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...