Monday, April 13, 2026

টানা ১৩ ঘণ্টা ছোটাছুটিই সার, পাঁচ হাসপাতালে বেড না পেয়ে বেঘোরে প্রাণ গেল প্রৌঢ়ের

Date:

Share post:

কার্যত লকডাউনের মধ্যে প্রায় ১৩ ঘণ্টা ধরে রোগীকে নিয়ে ছোটাছুটি করল পরিজনরা। কিন্তু কোথাও বেড মিলল না। কার্যত বিনা চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠল ফের কলকাতায়।

পরিবারের অভিযোগ, শহরের ৫ সরকারি হাসপাতালে গিয়েও মেলেনি চিকিৎসা। মৃত শ্যামনারায়ণ শাহ পার্ক স্ট্রিটের বাসিন্দা। পরিবারের দাবি, গতকাল সন্ধে ৭টা নাগাদ সেরিব্রাল অ্যাটাক হয় ৬০ বছরের ওই প্রৌঢ়ের।
রাত সাড়ে ১০টা নাগাদ প্রথমে এসএসকেএমে আনা হয়। সিটি স্ক্যান করে দেখা যায়, রোগীর মাথায় রক্ত জমাট বেঁধে রয়েছে। সেখান থেকে এনআরএস মেডিক্যাল কলেজে রেফার করা হয়।
রাত সোয়া ১২টা নাগাদ সেখানে নিয়ে গেলেও বেডের অভাবে রোগীকে ফিরিয়ে দেওয়া হয়। এরপর, দেড়টা নাগাদ রোগীকে নিয়ে যাওয়া হয়, ন্যাশনাল মেডিক্যাল কলেজে।

সেখান থেকে রাত সাড়ে ৩টের সময় আরজি করে।সেখানেও জায়গা না হওয়ায়, ভোর ৫টার সময় নিয়ে যাওয়া হয় বাঙুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসে। কিন্তু সেখানেও বেড মেলেনি ।
শেষ পর্যন্ত কোথাও বেড না পাওয়ায় সোমবার ভোর সাড়ে ৫টায় ফের রোগীকে আনা হয় এসএসকেএমে। সেখানে ইমার্জেন্সিতে রোগীকে স্যালাইন দেওয়া শুরু হয়।
পরিবারের অভিযোগ , ঘণ্টাতিনেক জরুরি বিভাগে বিনা চিকিৎসায় পড়েছিলেন ওই রোগী। কিন্তু, সকাল ৯টা নাগাদ সেখান থেকেও রোগীকে সরিয়ে নিতে বলা হয়।
এরপর সহকারী সুপারের দ্বারস্থ হয় পরিবার।  সহকারী সুপার ভর্তির জন্য লিখে দেন। অভিযোগ, তারপরও ভর্তি নেওয়া হয়নি।
পরিবারের অভিযোগ, অনেক অনুনয় বিনয় করার পর, কোন বিভাগে ভর্তি তা নিয়ে নিউরো সার্জারি ও নিউরো মেডিসিনের টানাপোড়েন শুরু হয়।
ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে আরও
৩ ঘণ্টা ।এভাবে পড়ে থাকতে থাকতেই, সকাল ১১টা নাগাদ মৃত্যু হয় রোগীর।

এসএসকেএম-এর সুপার এপ্রসঙ্গে জানিয়েছেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। বেড না থাকলেও, আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করি। ঠিক কী ঘটেছিল, খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

IPL: প্লে-অফের সূচিতেও ব্রাত্য ইডেন, বাংলার প্রতি বঞ্চনা অব্যাহত বিসিসিআইয়ের

আইপিএলের(IPL) গ্রুপ পর্বে বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির দলের ম্যাচ পায়নি ইডেনে(Eden), এবার প্লে পর্বের ম্যাচ থেকেও...

ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ আটক ২ বিজেপি নেতা

ভোট (West Bengal 2026 Election) আবহে ফের উদ্ধার টাকা। এবার ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ ২ বিজেপি নেতাকে...

নির্বাচনের প্রচারে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা সোহেল 

তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে প্রচারে বিভিন্ন জায়গায় ঘুরছিলেন অভিনেতা সোহেল দত্ত (Actor Sohel Dutta)। বেশ কিছুদিন ধরেই চলছিল...

বিজেপির চার খেলার ষড়যন্ত্র ফাঁস করলেন মমতা

''দিল্লি কা লাড্ডুরা জেনে রেখো বাংলায় তোমাদের কোনও জায়গা নেই। অনেক মানুষ আত্মহত্যা করেছে। এখন তোমরা এসআইআর করছ।...