Tuesday, March 31, 2026

শীতলকুচিকাণ্ড : কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপার দেবাশিস ধরকে তলব CID-র

Date:

Share post:

শীতলকুচিকাণ্ডে এবার কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপার দেবাশিস ধরকে তলব করল CID। এর আগে শীতলকুচিতে গুলি চলার ঘটনায় মাথাভাঙা থানার কয়েকজন আধিকারিককে জিজ্ঞাসাবাদ করেন সিআইডি-র আধিকারিকরা। এবার তলব করা হল দেবাশিস ধরকে।

১৮ জুন, শুক্রবার সকাল সাড়ে ১১টায় তাঁকে ভবানীভবনে হাজিরা দিতে বলা হয়েছে। সূত্রের খবর, প্রাক্তন পুলিশ সুপারের কাছে জানতে চাওয়া হবে, কার নির্দেশে গুলি চলে ওই বুথে? গুলি চালানোর সময় তিনি কোথায় ছিলেন? গুলি চালানোর পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানতেন কিনা? এই সমস্ত তথ্য জানতে চাওয়া হবে বলে সিআইডি সূত্রে খবর।

বিগত কয়েক দিন ধরেই সিআইডি এই ঘটনার তদন্ত শুরু করেছে। মাথাভাঙা থানার পুলিশ কর্তাদের ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। কথা বলা হয়েছে অন্যান্য পুলিশকর্মী এবং এলাকার মানুষের সঙ্গে। এই ঘটনায় অভিযোগ ওঠে কেন্দ্রীয় জওয়ানদের বিরুদ্ধে। একাধিকবার ৬ জওয়ানকে তলব করা হয়েছিল ভবানী ভবনে।

আরও পড়ুন-‘দুঃখিত’ বিকাশ, সাঁইবাড়ি-পোস্ট নিয়ে আলিমুদ্দিনের বক্তব্য জানতে চায় কংগ্রেস

উল্লেখ্য, চতুর্থ দফার ভোটের দিন অর্থাৎ ১০ এপ্রিল কোচবিহারের শীতলকুচির জোর পাটকির ১২৬ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় ৪ জনের। শীতলকুচিতে গুলি চলার ঘটনায় প্রথম থেকেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস। এই ঘটনাকে গণহত্যা বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।

Related articles

বহিরাগত দিয়ে বাংলার ভোট দখলের ছক বিজেপির! তীব্র আক্রমণ মমতার, ফের জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি

বাইরে থেকে লোক এনে বাংলায় ভোট দখল চাইছে বিজেপি। তাতে মদত দিচ্ছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে সোমবার,...

তারকার অভাব, তৃণমূলের ‘প্রাক্তনী’ লিয়েন্ডারকে দলে টানল বিজেপি

বাংলায় ভোটের আগে বিজেপির (BJP) চমকের রাজনীতি অব্যাহত। এবার যোগ দিলেন তৃণমূলের নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার পেজ(Leander Paes)।মঙ্গলবার নয়া...

বিধানসভা ভোটের আগে প্রশাসনিক রদবদল, কমিশনের বিরুদ্ধে মামলা খারিজ কলকাতা হাইকোর্টে  

বাংলায় নির্বাচনের (WB Assembly Election) দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই প্রশাসনিক স্তরে ইচ্ছে মতো একের পর এক রদবদল...

বিহারে মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ৮ মহিলা, জখম বহু

বিহারের নালন্দায়( Nalanda Shitala Temple) শীতলা মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৮ পুণ্যার্থীর। মঙ্গলবারের এই ঘটনায় গুরুতর জখম...