Saturday, April 4, 2026

হলদি নদীতে ট্রলার ডুবি, নিখোঁজ তিন মৎস্যজীবীর দেহ উদ্ধার

Date:

Share post:

হলদি নদীতে ট্রলার ডুবি হয়েছিল শনিবার । মারা গিয়েছিলেন এক মৎস্যজীবি। বাকিরা সাঁতার কেটে পাড়ে উঠতে সক্ষম হলেও, নিখোঁজ ছিলেন তিনজন। দুর্ঘটনার তিনদিন পর আজ সোমবার সকালে তিন নিখোঁজ মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হল চার। আজ সকালে স্থানীয় মৎস্যজীবীরা দুর্ঘটনাস্থলের থেকে ৪-৫ কিলোমিটার দূরে কাটাখালি এলাকায় নদী থেকে তিন’জনের দেহ উদ্ধার করে। নিখোঁজ মৎস্যজীবীর সন্ধানে পুলিশের পাশাপাশি তল্লাশি চালাচ্ছিল উপকূলরক্ষীবাহিনী ও এনডিআরএফ (NDRF)।
শনিবার হলদি নদীতে ট্রলার ডুবির ঘটনায় ১৪ জন মৎস্যজীবীর মধ্যে ১০ জনকে উদ্ধার করা সম্ভব হয়।
নন্দীগ্রামের কেন্দামারি জলপাই গ্রাম থেকে ১৪ জন মৎস্যজীবী ট্রলারে চড়ে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন । রাত ১১টা নাগাদ হলদি নদীতে ডুবে যায় ট্রলারটি। কোনওরকমে ১০ জন মৎস্যজীবী সাঁতরে পাড়ে উঠে আসেন।

 

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...