Sunday, February 22, 2026

গ্রেফতার তদন্তের অংশ হলেও তদন্ত শেষে গ্রেফতারি বেআইনি, হাইকোর্টে তোপ লুথরার

Date:

Share post:

“গ্রেফতারি তদন্তের অংশ, কিন্তু যে তদন্ত শেষ হয়ে গিয়েছে সেখানে গ্রেফতারির কোন মানেই হয় না। এই গ্রেফতার বেআইনি৷ আইন এই গ্রেফতারির অনুমোদন দেয়না। এই ধরনের গ্রেফতারি অভূতপূর্ব।”

হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে নারদ- মামলা স্থানান্তরের শুনানিতে মঙ্গলবার অভিযুক্তদের কৌঁসুলি সিদ্ধার্থ লুথরা তাঁর সওয়ালে ঠিক এভাবেই CBI-এর বিরুদ্ধে বেআইনি পদক্ষেপের অভিযোগ এনেছেন৷

লুথরা এদিন তাঁর সওয়ালে বলেন, “প্রতিটি ধাপে CBI তাদের এই মামলাকে অন্য পথে চালিত করছে৷ প্রথমে বললেন যে তারা CBI-এর বিশেষ আদালতের কাছে কোন নথি পেশ করতে পারেননি। পরে দেখা গেলো, জামিনের নির্দেশ দেওয়ার আগেই তারা সশরীরে আদালতে উপস্থিত হয়ে চার্জশিট পেশ করেছেন।”

◾ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি –
মি: লুথরা, CBI-এর তদন্তের প্রক্রিয়া এই মামলার বিষয়বস্তু নয়।

◾অভিযুক্তদের কৌঁসুলি সিদ্ধার্থ লুথরা – CBI-এর অভিযোগের যৌক্তিকতা নেই। সংবাদমাধ্যমের রিপোর্টের ওপর ভিত্তি করেই অভিযোগ এনেছে। CBI-এর তদন্তের প্রক্রিয়া সঠিক নয়।

◾লুথরা – গ্রেফতারি তদন্তের অংশ, কিন্তু যে তদন্ত শেষ হয়ে গিয়েছে সেখানে গ্রেফতারির কোন মানে হয় না।
◾লুথরা – গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়নি৷ আইন এই কাজের অনুমোদন দেয়না। এই ধরনের গ্রেফতারি অভূতপূর্ব।

◾বিচারপতি আই পি মুখোপাধ্যায় – মি: লুথরা, এখানে জামিন নিয়ে প্রশ্ন উঠেছে। চার্জশিট পেশের পর কি গ্রেফতার করা যায়, সেই প্রশ্ন উঠেছে। এই অবস্থায় আদালত কি করবে? অন্তর্বর্তী জামিন কন্টিনিউ করবে? না’কি, জামিন বাতিল করবে? আইনি ব্যাখ্যা কি?

◾লুথরা – গ্রেফতারই ত্রুটিপূর্ণ হলে জামিন তো হবেই।

◾লুথরা – ফৌজদারি আইন অনুযায়ী তদন্ত শেষের পর চার্জশিট পেশ হয়। যদি হেফাজতেই নিতে হয়, তাহলে তদন্তের সময় গ্রেফতার করা হলো না কেন ? এখন গ্রেফতারের যৌক্তিকতা কোথায়? এই গ্রেফতার বেআইনি৷

এরপরই এ সংক্রান্ত একাধিক জাজমেন্টের রেফারেন্স দেন লুথরা

◾লুথরা – CBI বারবার বলছে, যেহেতু তারা অভিযুক্তদের আদালতে পেশ করতে পারেনি, তাই হেফাজতে নেওয়া প্রয়োজন৷ এটা সম্পূর্ণ ভুল৷
ভার্চুয়াল শুনানি বাংলায় আইন অনুসারেই হয়ে থাকে ।

◾লুথরা – কোভিড পরিস্থিতির বহু আগেই রাজ্য সরকার অভিযুক্তদের বিচারকের সামনে ভার্চুয়ালি পেশ করার বিষয়ে প্রয়োজনীয় আইন সংশোধন করেছিল।

◾বিচারপতি সৌমেন সেন – মি: লুথরা, আপনার মতে গ্রেফতারি বেআইনি, এর কারণ CBI প্রয়োজনীয় অনুমতি নেয়নি বা 41A ধারায় নোটিস পাঠানো হয়নি। তাইতো ?
◾লুথরা – CBI একটি ম্যানুয়াল দ্বারা চালিত হয়। বিভিন্ন নির্দেশনামায় বলা আছে যে এই ম্যানুয়াল মেনে চলা বাধ্যতামূলক। এক্ষেত্রে ওই ম্যানুয়াল উপেক্ষা করা হয়েছে৷

◾লুথরা – তদন্ত শেষ, তারা সহযোগিতা করছেন, গ্রেফতারির কোন মানেই হয়না ।

◾লুথরা – প্রতিটি ধাপে CBI তাদের মামলাকে অন্য পর্যায়ে নিয়ে গেছেন। প্রথমে বললেন যে তারা CBI-এর বিশেষ আদালতের কাছে কোন নথি পেশ করতে পারেননি। পরে দেখা গেল যে জামিনের নির্দেশ দেওয়ার আগেই তারা সশরীরে আদালতে উপস্থিত হয়ে চার্জশিট পেশ করেছেন।

শুনানি চলছে৷

আরও পড়ুন:তৃণমূলে ফেরানো যাবে না: প্রবীর ঘোষালের নামে কোন্নগরজুড়ে পোস্টার

spot_img

Related articles

দেশজুড়ে নাশকতার ছক! বাংলা-তামিলনাড়ু থেকে ৮ জঙ্গি গ্রেফতার পুলিশের 

বিদেশি চক্রের নির্দেশে ভারতে একটি বড় সন্ত্রাসী হামলার পরিকল্পনা! পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু (West Bengal and Tamilnadu) থেকে ৮...

সোম থেকে SIR নিষ্পত্তিতে ৯৫ বিচারক, বিধানসভা ভিত্তিক আধিকারিক: রবিতেই প্রশিক্ষণ

সুপ্রিম কোর্টের নির্দেশের পরই শুরু কলকাতা হাই কোর্টের তৎপরতা। অল্প সময়ে কীভাবে প্রায় ৫০ লক্ষ লজিকাল ডিসক্রিপেন্সি সমস্যার...

আফগান সীমান্তে এয়ার স্ট্রাইক পাকিস্তানের, হামলার জবাব দিতে তৈরি তালিবান

আফগানিস্তানের আকাশে পাক সেনার এয়ার স্ট্রাইক, এফ ১৬ যুদ্ধবিমান বেছে বেছে গুঁড়িয়ে দিল সাতটি জায়গা (Pakistan air strike...

রবিবাসরীয় সকালে ঝাড়সুগুড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত ৫ পুলিশকর্মী

ওডিশার (Odisha) ঝাড়সুগুড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ৫ পুলিশকর্মী। রবিবার সকালে দ্রুত গতিতে ছুটে এসে একটি ট্রেলার কর্তব্যরত...