Saturday, April 4, 2026

নিউটাউন এনকাউন্টার: ভরত কুমারকে জেরা করতে পাঞ্জাব যাচ্ছেন তদন্তকারীরা

Date:

Share post:

তদন্তের আরও গভীরে গিয়ে নিউটাউন কাণ্ডে রহস্যের জট খুলতে চায় বিধাননগর পুলিশ। পাঞ্জাব পুলিশের হাতে গ্রেফতার হওয়া সুমিত কুমার ও ভরত কুমারকে মুখোমুখি বসিয়ে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। এবার ভরত ও সুমিত কুমারকে জেরা করতে চায় বিধাননগর গোয়েন্দা শাখা পুলিশ। এবং সেই উদ্দেশ্যেই বিধাননগর পুলিশের একটি বিশেষ টিম খুব শীঘ্রই পাঞ্জাব যাবে বলে শোনা যাচ্ছে।

প্রসঙ্গত, নিউটাউনের সাপুরজির অভিজাত আবাসনে কলকাতা পুলিশের হাতে এনকউন্টারে খতম হওয়া পাঞ্জাবের দুই কুখ্যাত গ্যাংস্টার জয়পাল ভুল্লার ও যশপ্রীত সিংয়ের জন্য ফ্ল্যাট ভাড়া করতে মোহালি থেকে গাড়িতে করে কলকাতায় আসে ভরত। ফলে মৃত দুই দুষ্কৃতীর সঙ্গে যে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল ভরতের তা দিনের আলোর মতো পরিস্কার।

জয়পাল ভুল্লার ও যশপ্রীতের সঙ্গে ওই ফ্ল্যাটে দুই অজ্ঞাত পরিচয় মহিলার উপস্থিতি ধরা পড়েছে আবাসনের সিসিটিভি ফুটেজে। ফ্ল্যাটের ডাস্টবিন থেকে আবার ব্যবহার করা একাধিক কন্ডোম মিলেছে। ওই দুই রমণীর সঙ্গে জয়পাল ভুল্লার ও যশপ্রীতের কী সম্পর্ক? ওই দুই মহিলার প্রকৃত পরিচয় কী? দুই মহিলা কী নিছকই কল গার্ল? এই সবকিছু খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

ভরত কী এদের সম্পর্কে আরও কিছু জানে? আর কারা কারা ওই ফ্ল্যাটে আসতো? এই সবকিছু প্রশ্নের ডালি সাজিয়ে পাঞ্জাব উড়ে যাবে বিধাননগর গোয়েন্দা পুলিশ।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...