Friday, June 12, 2026

মেসির দর্শনীয় গোল, কিন্তু জয় পেল না আর্জেন্তিনা

Date:

Share post:

কোপা আমেরিকা( Copa America ) প্রথম ম‍্যাচে ড্র করল আর্জেন্তিনা( Argentina)। এগিয়ে থেকেও সোমবার রাতে চিলির( chili) সঙ্গে ১-১ গোলে ড্র করল মেসির দল। আর্জেন্তিনার হয়ে একমাত্র গোলটি করেন মেসি।

ম‍্যাচের শুরু থেকেই চিলির বিরুদ্ধে আক্রমণে ঝাপায় আর্জেন্তাইনরা। নিকো গোঞ্জালেজ এবং মেসির যুগলবন্দীতে একের পর এক আক্রমণ চালায় আর্জেন্তিনা। ম‍্যাচের ৩৩ মিনিটের মাথায় দর্শনীয় গোল করেন মেসি। ডি বক্সের বাইরে ফ্রি কিক পায় আর্জেন্তিনা। সেখান থেকে অসাধারণ দক্ষতায় বল জালে জড়িয়ে দেন মেসি। মেসির বাঁ পায়ের সেই শট ফের এক বার মুগ্ধ করল ফুটবল বিশ্বকে।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাপায় চিলি। ম‍্যাচের ৫৫ মিনিটে পেনাল্টি পায় চিলি। তবে সেই সুযোগ কাজে লাগাতে ব‍্যর্থ হয় ভিদাল। ভিদালের শট বাঁচিয়ে দেন আর্জেন্তাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। কিন্তু সেই রিবাউন্ড থেকে গোল করে চিলির হয়ে সমতা ফেরান ফুটবলার এডুয়ার্ডো ভারগাস। এরপর পাল্টা আক্রমণ চালায় মেসি, ডি মারিয়ারা। কিন্তু চিলির ডিফেন্স ভেঙে গোল করতে ব‍্যর্থ হন তারা।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

সানিয়ার বোলিংয়ে সারা ক্যাচ, মাঝ আকাশে ক্রিকেটে মাতলেন সচিন

ভারতীয় দল থেকে অবসর নিয়েছেন ১৩ বছর আগে, বয়স বেড়েছে, ফিটনেসটাও আগের মতো নেই। কিন্ত হাতে ব্যাট পেলে...

ফের অভিষেকের বাড়িতে CID টিম! হেনস্থার অভিযোগে সরব স্থানীয়রা

ফের তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে সিআইডি টিম। বিধানসভা নির্বাচনের আগে প্রচারে গিয়ে...

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক

সরকারি দফতরের (Govt. Department) পর এবার সরকারিকর্মীদের বাড়ির অন্দরে ঢুকে পড়লো স্মার্ট মিটার (Smart Meter)। গত ৩ জুন...

কল্যাণকে সমর্থন: মমতার হস্তক্ষেপে ঠিক হবে সব, আশাবাদী কীর্তি

এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kallyan Banerjee) পাশে দাঁড়ালেন দলেরই সাংসদ কীর্তি আজাদ (Kirti Azad)। অভিষেককে (Abhisekh Banerjee)...