Friday, June 12, 2026

আই-প্যাকের সঙ্গে চুক্তি বাড়াল তৃণমূল! সূত্রের খবরে জল্পনা পিকের ভূমিকা নিয়ে

Date:

Share post:

2026 পর্যন্ত তৃণমূলের সঙ্গে চুক্তি হল আইপ্যাকের- তৃণমূল সূত্রে এমনটাই খবর। তাহলে কি 2024-এর লোকসভা নির্বাচনে ভোট কুশলীর কাজ করবেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)? এখন এই চর্চাই চলছে রাজনৈতিক মহলে।

2021 এর ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল প্রশান্ত কিশোরের। ভোটের আগে তিনি বলেছিলেন, তাঁর প্রেডিকশন না মিললে, কাজ ছেড়ে দেবেন। নির্বাচনের ফল বেরোনোর পর দেখা যায়, পিকে যা যা বলেছিলেন তা সব মিলে গিয়েছে। তারপরেও তিনি বলেন, আর ভোট কুশলীর কাজ করতে চান না। এবার অন্য কোনও কাজ করবেন। এরপরেই রাজনীতিতে পিকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন বলে জল্পনা শুরু হয়।

তবে এই পরিস্থিতিতে আইপ্যাকের সঙ্গে তৃণমূল (Tmc) 2026 পর্যন্ত চুক্তি করল বলে সূত্রের খবর। প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি 2024-এর লোকসভা নির্বাচনেও একই ভূমিকায় দেখা যাবে প্রশান্ত কিশোরকে? আগামী লোকসভা নির্বাচন তৃণমূলের কাছে বড় ফ্যাক্টর। ইতিমধ্যেই সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি-বিরোধী জোটের মুখ হিসেবে প্রথম নাম উঠে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay)। তিনিও বিভিন্ন সময় বলছেন, কেন্দ্র থেকে মোদি সরকারকে হঠানোই এখন লক্ষ্য। এই পরিস্থিতিতে লোকসভা নির্বাচনে জোড়াফুলের সঙ্গেই থাকছে আইপ্যাক। তবে ভোট কুশলীর কাজ করবেন না- পিকের এই ঘোষণার পরে 2024-এ তাঁর কী ভূমিকা থাকবে সেটা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

এদিকে আইপ্যাকের (Ipac) সঙ্গে তৃণমূলের চুক্তির খবরে গেরুয়া শিবিরে উচাটন তৈরি হয়েছে। বিজেপির (Bjp) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, এজেন্সি দিয়ে ভোটে জিতেছে তৃণমূল। এতে গণতন্ত্র থাকে না। যদিও তাঁর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে ঘাসফুল শিবির। তারা স্পষ্ট জানিয়েছে, শুধু 2024-র লোকসভা নির্বাচনই নয়, তার আগেও গুজরাটে বিজেপি সরকারের ভোট কুশলী হিসেবে কাজ করেছেন প্রশান্ত কিশোর। এখন এজেন্সির ধুয়ো তুলে জনগণের রায়কে নস্যাৎ করা হাস্যকর।

 

Related articles

সাধারণ ত্রেতাদের সঙ্গে শপিংয়ে মজে ইয়ামাল, সমর্থকদের জন্য বাস পরিষেবা জার্মানির

চলতি ফিফা বিশ্বকাপে(FIFA World Cup) যে তরুণ তুর্কিদের দিকে বাড়তি নজর থাকবে তার মধ্যে অন্যতম লামিনে ইয়ামাল(Lamine Yamal)।...

রাজ্যে ফের বিনিয়োগ করবে TATA! বাজেটেই শিল্প নিয়ে নতুন ঘোষণার সম্ভাবনা 

রাজ্যের শিল্পক্ষেত্রে উন্নয়নের জোয়ার আসবে, বাংলায় শিল্পবান্ধব কর্মসংস্কৃতির পরিবেশ তৈরি হচ্ছে। নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টার (Biswa Bangla Convention...

কলকাতায় ৫০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস! ভারী বৃষ্টির সতর্কতা উত্তরে

শুক্রবার দক্ষিণবঙ্গের (South Bengal) জেলায় জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা (Rain and thunderstorm forecast) জারি করেছে হাওয়া অফিস। বিক্ষিপ্ত বৃষ্টির...

বেলডাঙা মামলায় তদন্তে NIA-ই! আগের আমলের মামলা প্রত্যাহার করল বিজেপি সরকার

বেলডাঙা মামলায় তদন্ত করবে NIA। এই মামলায় NIA-কে খোলা ছাড় বিজেপি সরকারের। চলতি বছরের জানুয়ারি মাসে ভিনরাজ্য ঝাড়খণ্ডে...