Friday, June 12, 2026

করোনার বিরুদ্ধে ৯০ শতাংশ কার্যকর নোভাভ্যাক্স, দাবি সংস্থার

Date:

Share post:

করোনারভাইরাসের বিরুদ্ধে ৯০ শতাংশেরও বেশি কার্যকর নোভাভ্যাক্স টিকা। ট্রায়ালের পর নোভাভ্যাক্স টিকার কার্যকারিতা সম্পর্কে একথা জানিয়েছে আমেরিকার ওই টিকা প্রস্তুতকারী সংস্থা। একটি বিবৃতিতে নোভাভ্যাক্স ইনকর্পোরেশন জানিয়েছে, সম্প্রতি আমেরিকা এবং মেক্সিকো জুড়ে পরীক্ষার পর দেখা গিয়েছে যে নোভাভ্যাক্স ৯০.৪ শতাংশ কার্যকরী।

সোমবার বিবৃতিতে নোভাভ্যাক্সের তরফে জানানো হয়েছে, ‘আমেরিকা এবং মেক্সিকোর ১১৯টি শহরে ২৯ হাজার ৯৬০ জনের মধ্যে নোভাভ্যাক্সের কার্যকারিতা এবং সুরক্ষার মূল্যায়নে একটি পরীক্ষা চালানো হয়। সেই পরীক্ষার তৃতীয় পর্যায়ে অংশগ্রহণকারীদের মধ্যে সমীক্ষায় প্রকাশ মাঝারি এবং প্রবল ভাবে আক্রান্তদের মধ্যে এই টিকা ১০০ শতাংশ এবং সব মিলিয়ে ৯০.৪ শতাংশ কার্যকরী।’

সংস্থার প্রেসিডেন্ট তথা চিফ এগজিকিউটিভ স্ট্যানলি সি ইরেক জানিয়েছেন, চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে টিকার ছাড়পত্রের জন্য আবেদন করবেন। ছাড়পত্র পেলে ২০২১ সালের তৃতীয় ত্রৈমাসিকে আপদকালীন অনুমোদনের জন্য আবেদন করবে তারা বলে জানিয়েছে মেরিল্যান্ডের ওই টিকা নির্মানকারী সংস্থা। আর এভাবেই ২০২১ সালের শেষে প্রতি মাসে দেড় কোটি টিকা তৈরি করবে তারা। সারা বিশ্বের জনস্বাস্থ্যে বড় অবদান রাখবে নভোভ্যাক্স, এমনটাই জানিয়েছেন স্ট্যানলি সি ইরেক।

প্রসঙ্গত, ভারতে এই টিকা উৎপাদন করবে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া(এসআইআই)। আপাতত দেশে কোভিশিল্ড তৈরি করছে সেরাম। পাশাপাশি স্পুটনিক ভি তৈরির ছাড়পত্র পেয়েছে আদর পুনাওয়ালার সংস্থা। এবার নোভাভ্যাক্সও তৈরির বরাত পেল সেরাম ইনস্টিটিউট। নোভাভ্যাক্স-এর এই টিকার নাম NVX-CoV2373। মার্কিন সংস্থার দাবি,‘২ ডিগ্রি থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একে মজুত করা যায়। ফলে এর সরবরাহের জন্য বিশেষ বন্দোবস্ত করার প্রয়োজন নেই।’

আরও পড়ুন- মা হাসপাতালে চিকিৎসাধীন, দেখা করলেন পুত্র অভিষেক

 

Related articles

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...