Saturday, March 28, 2026

সপ্তাহের শুরুতেই আদানিদের শেয়ারের ধস, জল্পনা অন্তর্ঘাতের

Date:

Share post:

সপ্তাহের শুরুতেই বিপাকে মোদি ঘনিষ্ঠ বলে অভিযোগ আদানি গোষ্ঠী। সূত্রের খবর, আদানিরা যে তিনটি বিদেশি লগ্নির সংস্থার বিনিয়োগ করেছিল, তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। আর এই খবর ছড়িয়ে পড়তেই আদানি গোষ্ঠীর আধ ডজন শেয়ার করে ধস নামে। সপ্তাহের শুরুতেই বাজার থেকে মুছে যায় গোষ্ঠীর 55 হাজার কোটি টাকার সম্পদ। যদিও এই খবর ভুয়ো বলে দাবি করে আদানিরা জানায়, তাদের বিনিয়োগ করা তিনটে সংস্থার অ্যাকাউন্ট চালু আছে। অথচ এনএসডিএল-এর তথ্য অনুযায়ী, 1 মে সেগুলি ফ্রিজ করা হয়েছে।

আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি (Goutam Adani) সঙ্গে নরেন্দ্র মোদির (Narendra Modi) ঘনিষ্ঠতার অভিযোগ তুলে আক্রমণ করে বিরোধীরা। মোদি জমানায় তাঁর সম্পদ বহুগুণ ফুলেফেঁপে উঠেছে। এমনকী এখন দেশের মধ্যে সবচেয়ে ধনী মুকেশ আম্বানির (Mukesh Ambani) ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন গৌতম আদানি। আর তাঁর কোম্পানিতেই হঠাৎ ধস নামায় মুখ খুলেছেন রাজ্যসভার বিজেপি সাংসদ সুব্রামানিয়াম স্বামী। তিনি এ বিষয়ে তদন্তের দাবি করেন। অর্থাৎ পিছন থেকে কেউ ছুরি মেরেছে বলে পরোক্ষে অভিযোগ। তাঁর আর এই মন্তব্য থেকেই অন্তর্ঘাতের সম্ভাবনা জোরালো হচ্ছে। যদিও আদানি গোষ্ঠীর বক্তব্য, ভুয়ো খবরের জেরেই লগ্নিকারীদের অর্থ ও সংস্থার সুনামের বিপুল ক্ষতি হয়েছে। তবে এ বিষয়ে যদি আদানি গোষ্ঠীর অনিয়মের প্রমাণ মেলে তাহলে তার প্রভাব কেন্দ্রীয় মন্ত্রিসভায় পড়বে না তো? এখন এই আশঙ্কার মেঘ হয়ে দেখা দিয়েছে।

 

Related articles

শনিবারের কর্মসূচিতে রানিগঞ্জে প্রথম সভা মমতার, বীরভূম-মুর্শিদাবাদে জনসভা করবেন অভিষেক 

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচার কর্মসূচিতে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের আকাশে গ্রহ-নক্ষত্রের চলন যেন বার্তা দিচ্ছে—কোথাও নতুন সম্ভাবনার দরজা খুলছে, আবার কোথাও সতর্কতার সঙ্কেত। দিনটি কেমন যাবে...

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...