Wednesday, June 24, 2026

বিজেপি অধ্যায় শেষ, মমতাদির ব্যবহারে আপ্লুত: পার্থ-সাক্ষাৎ শেষে মন্তব্য শোভন-বৈশাখীর

Date:

Share post:

মাতৃবিয়োগে সমবেদনা জানাতে রাজ্যের শিল্পমন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)-এর বাড়ি গেলেন প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baisakhi Banerjee)। সোমবার সন্ধেয় পার্থর নাকতলার বাড়ি যান তাঁরা। সেখানে বেশ কিছুক্ষণ ছিলেন।
রবিবার পার্থ চট্টোপাধ্যায়ের মা শিবানী দেবী প্রয়াত হন। তাঁকে সমবেদনা জানাতেই গিয়েছিলেন বলে জানান শোভন-বৈশাখী। তবে তাঁদের যাওয়া নিয়ে জল্পনা রাজনৈতিক মহলে।

সোমবার রাত সাড়ে আটটা নাগাদ পার্থর বাড়িতে পৌঁছন শোভন-বৈশাখী। প্রায় এক ঘণ্টার বেশি সময় সেখানে ছিলেন তাঁরা। পার্থর পায়ে হাত দিয়ে প্রণাম করেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শোভন-বৈশাখীকে তাঁদের নিয়ে ভিতরে যান পার্থ চট্টোপাধ্যায়।

বাইরে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানান, তৃণমূল মহাসচিবের মায়ের মৃত্যুর খবর শুনে দেখা করতে এসেছেন। এরপরেই বৈশাখী বলেন, “মমতাদির চোখে শোভনের জন্য যে জায়গা ছিল, আর শোভনের নজরে মমতাদি যে স্থান দখল করতেন, তা এখনও আছে। নারদ-কাণ্ডে বাকি তিন নেতা-মন্ত্রীর জন্য দিদির মধ্যে যে উদ্বেগ দেখা গিয়েছিল, একই উদ্বেগ ছিল শোভনের জন্য। বিজেপি-অধ্যায় শেষ হয়েছে।’’

এর আগে সোমবার বিকেলে শিল্পমন্ত্রীর বাড়িতে যান রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। বিকেল তিনটে নাগাদ তৃণমূল (Tmc) মহাসচিবের নাকতলা বাড়িতে যান রাজ্যপাল। রবিবার মাতৃবিয়োগ হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। শোকজ্ঞাপনের করতে ওই দিন বিকেলেই তাঁর বাড়িতে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। এদিন বেশ কিছুক্ষণ পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন জগদীপ ধনকড়। তার মায়ের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান।

বার্ধক্যজনিত অসুস্থতায় পার্থ চট্টোপাধ্যায়ের মা শিবানী চট্টোপাধ্যায় (Shibani Chatterjee) প্রয়াত হন। বয়স হয়েছিল ৯১ বছর। বেশ কিছুদিন ধরেই শয্যাশায়ী ছিলেন তিনি। বাড়িতেই চিকিৎসা চলছিল।

খবর পেয়েই মহাসচিবের নাকতলার বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ ছাড়াও সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee), দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি (Subrata Bakshi)-সহ তৃণমূলের বেশ কয়েকজন নেতা-কর্মী তৃণমূল মহাসচিবের বাড়ি যান। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শোকজ্ঞাপনে যান BJP নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ও।

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...